ড্রোন স্কোয়াড নামে একটি বিশেষ শাখা গঠন করেছে টোকিও পুলিশ। এই বিশেষ প্রজেক্টের মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রীর অফিসসহ গুরুত্বপূর্ণ কার্যালয় ও ভবনে টহল দেবে টোকিও পুলিশ।
যদি সন্দেহভাজন কোনো ড্রোন চিহ্নিত হয় তবে তাৎক্ষণিকভাবে স্পিকারের মাধ্যমে ভূমিতে দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাবে ভবনের দায়িত্বে থাকা অপারেটর।
যদি ভবনের দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনী সন্দেহভাজন ড্রোনটি থামাতে ব্যর্থ হয় তবে পুলিশের ড্রোন স্কোয়াড জাল নিয়ে ওই ডিভাইসটি ভূমিতে নিয়ে যাবে।
ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জাপান পুলিশ জানিয়েছে, ড্রোন ব্যবহারের সাহায্যে জঙ্গি বা সন্ত্রাসী হামলা হতে পারে- এমন আশঙ্কা থেকে ড্রোন স্কোয়াড গঠন করা হয়েছে। ড্রোন স্কোয়াডের মহড়া দেওয়ার একটি ভিডিও আপলোড করেছে জাপান পুলিশ।
প্রসঙ্গত, ২০১৪ সালের এপ্রিল মাসে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়াল থেকে অল্প পরিমাণ বিষ্ফোরকসহ একটি ড্রোন উদ্ধার করা হয়। ওই ঘটনায় কেউ হতাহত না হলেও বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।
এমএ





