পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। এ নিয়ে যেমন প্রচলিত রয়েছে কিছু রসালো গালগল্প, তেমনি রয়েছে এর স্বপক্ষে কিছু অদ্ভুত যুক্তিও। পৃথিবীর প্রতিবেশী লোহিত গ্রহ মঙ্গলকে নিয়েও মানুষের আগ্রহের কমতি নেই। অনেকেই মঙ্গলে প্রাণের অস্তিত্ব ছিল কিনা এ নিয়ে রেখেছেন বাজি। তবে তাদের জন্য নতুন কোনও আগ্রহের খবর দিতে পারেননি বিজ্ঞানীরা। তবে এবার বিজ্ঞানীদের গবেষণায় মঙ্গলে সত্যিই রহস্যময় বড় কিছু মেলার ইঙ্গিত মিলেছে।
তারা বলছেন, মঙ্গলের কঠিন পাথরে এমন কিছু জীবাশ্মের ছবি পাওয়া গেছে যা দেখতে অনেকটা কুমিরের মতো। মঙ্গলে বিচরণরত মার্স কিউরিসিটি রোভারের পাঠানো কিছু ছবি পরীক্ষা-নিরীক্ষা করে এ তথ্য জানিয়েছে বিজ্ঞানীরা।
কিউরিসিটির জ্যোর্তিবিজ্ঞানী জো হোয়াইট জানান, রোবটযানটির পাঠানো কিছু ছবিতে মঙ্গলের একটি জায়গায় কুমিরের মতো দেখতে কিছু জীবাশ্ম ছড়িয়ে থাকতে দেখা গেছে। বিজ্ঞানীরা মনে করছেন, বস্তুটি হয় জীবাশ্ম অথবা হিমায়িত মৃতদেহে পরিণত হয়েছে। কিউরিসিটির ডান দিকের অত্যাধুনিক ক্যামেরার ছয় ফুট উঁচু থেকে তোলা এইসব ছবি। তবে এ বিষয়ে নাসা এখনও আনুষ্ঠানিক কোনও বক্তব্য দেয়নি।
কিউরিসিটি বর্তমানে মঙ্গলের মাউন্ট সার্প পর্বত এলাকায় ছবি ও পাথরের বিভিন্ন নমুনা নিতে ব্যস্ত রয়েছে। প্রাণের সন্ধানে প্রায় আড়াই ‘শ কোটি ডলার খরচ করে ২০১২ সালের আগস্টে মঙ্গলেপাঠানো হয়েছে কিউরিসিটিকে। সূত্র: জিনিউজ।
কেএইচ





