স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-৩০ অনুযায়ী পরিচালনা পর্ষদের সভা আহ্ববান করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২৪ আগস্ট, রবিবার বিকেল ৫টায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
সভায় ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা, বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আগের বছর সাবমেরিন ক্যাবলস বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





