এই ডুডল উপহার দিল গুগল। যাঁরা আজ রাত ১২টার পরে গুগল সার্চে গিয়েছেন তাঁরা গুগলের এ শুভেচ্ছা চোখে পড়েছে। বাঙালিদের জন্য নববর্ষের শুভেচ্ছা হিসেবে গুগল দারুণ এক ডুডল উপহার দিয়েছে!

 

স্বাধীনতা দিবসের পর পয়লা বৈশাখে বাঙালিদের আবারও একটি ডুডল উপহার দিল গুগল। বাঙালিদের নববর্ষের শুভেচ্ছা হিসেবে গুগলের হোমপেজে এই ডুডল প্রদর্শিত হচ্ছে। এই ডুডলে গুগল লিখতে বাঙালি সংস্কৃতির অংশ তালপাতার তৈরি হাতপাখা ব্যবহার করা হয়েছে। এবারই প্রথম বাংলা নববর্ষে এ ধরনের ডুডল তৈরি করল গুগল।

 

গুগল লেখাটির ওপর মাউস রাখলে প্রদর্শিত হচ্ছে ‘হ্যাপি নিউ ইয়ার ১৪২২ ’। বাঙালির ঐতিহ্য মেনে ডুডলটি বৈশাখী রঙে রঙিন করা হয়েছে। এর একটি পাখার ভেতর বাংলায় ‘শুভ নববর্ষ ১৪২২’ কথাটি লেখা আছে। আরেকটি পাখা করা হয়েছে রঙিন কারুকাজ।

 

গুগলের এই ডুডলটির ওপর ক্লিক করলে বাংলা নববর্ষ উদ্‌যাপনের খবর সংশ্লিষ্ট পেজটিতে নিয়ে যাচ্ছে গুগল যেখান থেকে বাঙালির বর্ষবরণের বিভিন্ন বিষয় জানার সুযোগ রয়েছে।

 

এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম ডুডল প্রকাশ করেছিল গুগল। এরপর এ বছর স্বাধীনতা দিবসেও বাংলাদেশের মানুষের জন্য ডুডল তৈরি করে সবার প্রশংসা কুড়িয়েছে সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠানটি। বাংলাদেশের বিভিন্ন জাতীয় অনুষ্ঠানগুলোতে ইন্টারনেট ব্যবহারকারীদের সামনে ডুডল তৈরি করার ঐতিহ্য তৈরি করছে গুগল। নববর্ষে এ ধরনের ডুডল তৈরি করার জন্য গুগল ধন্যবাদ পেতেই পারে।

 

এএইচ