বর্তমান বিশ্বে হাতে স্মার্টফোন মানে দুনিয়া হাতের মুঠোয়। কিন্তু স্মার্টফোন ব্যবহারকারীরা কি জনেন তারা কখন কোথায় আছেন, কী করছেন? তবে জেনে নিন আপনার বিস্তারিত তথ্য জানতে পারছে আরো অনেকে!
শুনতে যেমনই লাগুগ এটাই এখন সত্য। স্মার্টফোন বিষয়ক সাম্প্রতিক একটি গবেষণার তথ্য বলছে, স্মার্টফোন বিভিন্ন সংস্থার সঙ্গে ব্যবহারকারীর লোকেশন ডাটা শেয়ার করে। অর্থাৎ ব্যবহারকারীর গতিবিধি সব সময় নজর রাখছে ওই সংস্থাগুলো। স্মার্টফোন দু’সপ্তাহে ৫ হাজার বারের বেশি লোকেশন ডাটা শেয়ার করে থাকে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন ইউনিভার্সিটির নিরাপত্তা সংক্রান্ত গবেষক দল এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। তাদের সমীক্ষার ফলাফলে দেখা গেছে, স্মার্টফোন যে কোনো ব্যক্তির অবস্থান সম্পর্কিত যাবতীয় তথ্য অনবরত সংগ্রহ করতে থাকে। তারপর ফেসবুক, জিও লঞ্চার ইএক্স, গ্রুপন-এর মতো বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ও ই-কমার্স সাইটগুলোর কাছে সেই তথ্য পাঠিয়ে দেয়।
গবেষকদের মতে, স্মার্টফোন কেনার পর প্রথম সপ্তাহে ব্যবহারকারী অ্যাপগুলো সাধারণ ভাবে ব্যবহার করতে পারবেন। কোনো অসুবিধা হয় না। কিন্তু দ্বিতীয় সপ্তাহে App Ops নামে একটি অ্যাপ নিজে থেকেই ইনস্টল হয়ে যায়। এই অ্যাপটি ব্যবহারকারীর বাকি অ্যাপগুলোকে মনিটর করে। তৃতীয় সপ্তাহ থেকেই যাবতীয় ব্যক্তিগত তথ্য ও অবস্থান শেয়ার করা শুরু হয়ে যায়।
গবেষকরা আরও জানিয়েছেন, কিছু অ্যাপ প্রতি তিন মিনিটে স্মার্টফোন ব্যবহারকারীর লোকেশন ও ব্যক্তি ডাটা শেয়ার করে বিদেশি সংস্থার সঙ্গে। এমনকি অ্যান্ড্রয়েডে এমন কিছু অ্যাপ-ও থাকে, যা চাহিদার থেকে বেশি তথ্য শেয়ার করে। বিদেশি সংস্থাগুলো চাহিদা মতো ডাটা সংগ্রহ করে নেয়। এইভাবে ১৪ দিনে ৫ হাজার ৩৯৮ বার ব্যক্তিগত ডাটা শেয়ার হতে থাকে।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া বাংলা
এমকে





