ইয়াছিন রানা : স্মার্টফোন জগতের সাড়া জাগানো ব্রান্ড অপ্পো সেলফি বিপ্লবকে আরো একধাপ এগিয়ে নিতে বাজারে নিয়ে এল সেলফি এক্সপার্ট অপ্পো এফ-১ এস।

সেলফি প্রেমিদের কথা চিন্তা করে এই ফোনের সেলফি ক্যামেরায় থাকছে ১৬ মেগা পিকজেলের ক্যামেরা আর রেয়ার ক্যামেরা ১৩ মেগা পিকজেল।

আজ বুধবার বিকালে রাজধানীর রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে এই ফোনের  উদ্বোধন করা হয়।

ফোনটি অপ্পোর সাড়া জাগানো এফ-১ এর আরো উন্নত সংস্করণ। ফনটির কনফিগারেশনে থাকছে ৩ জিবি র্যাম ৩২ জিবি রোম, অক্টাকোর প্রসেসর, ৩০৭৫ মিলি এম্পিয়ার ব্যাটারি, ৫.৫ ফ্রন্ট ডিসপ্লে, ০. ২২ সেকেন্ডে ফিংগারপ্রিন্ট রিডার। সেলফি তোলার জন্য পারফেক্ট এই ফোনটির দাম ২৩৯০০ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপ্পো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নেভি ওয়াই।

তিনি বলেন, বাংলাদেশ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাজার। তাই আমরা বুঝতে পারি বাংলাদেশে চলমান সেলফি উন্মদনায় ভাসতে গ্রাহকরা খুজেছন চমৎকার ক্যামেরা সম্বলিত একটি স্মার্ট ফোন। সে দিকে লক্ষ রেখেই আমরা এফ-১এস ফোনটি বাজারে এনেছি। আমার দৃড় বিশ্বাস অত্যাধুনিক ক্যামেরা সম্বলিত এ ফোনটি বাংলাদেশি স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতাই বদলে দিবে