প্রযুক্তির ছোঁয়া বিশ্ব এখন হাতের মুঠোয়। এটা আবারো প্রমাণ হলো। লন্ডনে একজন রোগীর অপারেশন সরাসরি ঢাকায় থেকে দেখার সুযোগ করে দিলো এই প্রযুক্তি।
পহেলা বৈশাখ ১৪ এপ্রিল গিয়েছিলাম রয়েল লন্ডন হাসপাতালে। আর সেখানে দেখার সুযোগ হলো ঢাকা বসে লন্ডনের রোগীর অপাররেশন দেখার। এইআধুনিক অপারেশনটি করেছন বাংলাদেশী চিকিৎসক সেন্ট বার্থেলমিউ হাসপাতাল ওবার্টস হেলথ এনএইচএস ট্রাস্টের সার্জারির কন্সাল্টেন্ট ডাঃ শফি আহমেদ।রাজধানীর গুলশানের এ হাসপাতালে বসে সার্জন, ডাক্তার, মেডিক্যাল শিক্ষাথীসহসাধারণরা তা দেখার সুযোগ পেয়েছে।

এমন একটি আধুনিক অপারেশন দেখার সুযোগ করে দিয়েছে রয়েল কলেজ অব সার্জারির কনসালটেন্ট অধ্যাপক রাকিবুল আনোয়ার।

এ অপারেশন সম্পর্কে রাকিবুল আনোয়ার বলেন, কোলন ক্যান্সারের আক্রান্ত একজন৭০ বছর বয়স্ক বৃটিশ নাগরিকের অপারেশনটি বিশ্বের অন্তত ১৩০টি দেশে সরাসরিসম্প্রচার হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে।

আমার বন্ধু ও সহকর্মী রয়েল লন্ডন হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডাঃ শফি আহমেদ এবং তার টিম এ অপারেশনটি পরিচালনা করেছন।

তিনি এ প্রযুক্তি ব্যবহার করেছেন এজন্য যে, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেপৃথিবীর অন্যতম সেরা অপারেশন থিয়েটারের অভিজ্ঞতা বিশ্বের অনগ্রসর দেশগুলোরনবীন সার্জনদের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে। অপারেশনের সময় সার্জিক্যালটিমের কাছে দর্শক চিকিৎসক ও মেডিকেল স্টুডেন্টরা প্রশ্নও করতে পেরেছে। যাপরে উত্তর দেয়া হয়েছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী সার্জারি প্রশিক্ষণে বিদ্যমান অসমতা, পিছিয়ে পড়াদেশগুলোর সার্জন ও সার্জারী প্রশিক্ষণার্থীদের এ প্রযুক্তির মাধ্যমে যুক্তকরে সহজে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ করে দেয়া হয়েছে।

ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে যে শেখা যায় এ অপারেশনটিইতার প্রমাণ। ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি শত শত বছর ধরে চলে আসা সার্জারিপ্রশিক্ষণের রীতিতে পরিবর্তন নিয়ে আসবে।

অপারেশনের সময় আগে যেখানে প্রশিক্ষণার্থীকে সার্জন ও তার সহকারীর পেছনে দাঁড়িয়ে অপারেশন ফিল্ড দেখতে যথেষ্ট সংগ্রাম করতে হত।

এ প্রযুক্তি ব্যবহারে সেটি আরো সহজ করে দিচ্ছে বলে মনে করছেন ডা. রাকিবুল আনোয়ার।

জানা গেছে, গুগল কার্ডবোর্ড এবং স্মার্টফোনের মাধ্যমে বিশ্বব্যাপীসার্জন, মেডিকেল শিক্ষার্থীরা এ অপারেশন দেখতে পেরেছে। অপারেশন থিয়েটারেসার্জন এবং তার টিমের সাথে রাখা অত্যাধুনিক ক্যামেরায় ইমার্সিভ অপারেশনথিয়েটারের অভিজ্ঞতা সৃষ্টি করার মাধ্যমে দর্শক অপারেশন থিয়েটারে ৩৬০ ডিগ্রিদেখতে পেরেছেন।

ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে দর্শক সার্জিক্যাল টিমের অংশ হিসেবে নিজেইঅপারেশন থিয়েটারে উপস্থিত আছেন অনুভব করেছে বলে জানিয়েছেন অনেকেই।

 আরো জানা গেছে, ডাঃ শফি আহমেদ ২০১৪ সালে ইতিহাসে প্রথম বারের মতো গুগলগ্লাস ব্যবহার করে ২০১৪ সালে আরেকজন ক্যান্সার রোগীর শরীরে অস্ত্রোপ্রচারকরেন।

যার সরাসরি সম্প্রচারে মাধ্যমে বিশ্বের ১১৫টি দেশে মোট ১৩ হাজার সহকর্মীসার্জন, চিকিৎসক, মেডিকেল স্টুডেন্ট এবং সাধারণ মানুষ দেখার সুযোগ পেয়েছে।সে সময় ৭৮ বছর বয়স্ক একজন ক্যান্সার রোগীর যকৃত ও অন্ত্র থেকে টিউমারঅপসারণ করা হয়।
 
এদিকে তার সহকর্মী অধ্যাপক রাকিবুল আনোয়ার বাংলাদেশে রয়েল কলেজ অবসার্জারির প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান রাজধানীর গুলশানের আরএ হাসপাতালেরমাধ্যমে দেশের মানুষের কাছে বিশ্বমানের সার্জিকেল সেবা পৌঁছে দেয়ারপাশাপাশি রয়েল কলেজ অফ সার্জনসের মেম্বার ও ফেলো হতে আগ্রহীদের প্রশিক্ষণএবং রিকোমেন্ডেশনের জন্য প্রস্তুত করছেন।

তিনি গুলশানে আরএ হাসপাতাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইন্সটিউটের মাধ্যমেপ্রকৃত সার্জন হতে ইচ্ছুক মেডিকেল শিক্ষার্থীদের, চিকিৎসদের জন্য কয়েকটিকোর্সও চালু করেছেন।

এর মধ্যে রয়েছে: এমআরসিএস পার্ট এ, এআরসিএস পার্ট বি, বেসিক সাজিক্যালস্কিল কোস, এ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট, বেসিক কোলেনোস্কপি কোর্স। এসবকোর্স আরএ ইন্সটিটিউটের মাধ্যমে লন্ডন রয়েল হাসপাতাল থেকে করার সুযোগ করেদিয়েছেন ডা. রাকিবুল আনোয়ার।

ডা. রাকিবুল বলেন, দেশে দক্ষ চিকিৎসকের অনেক অভাব রয়েছে। এসব চিকিৎসকদেরকথা বিবেচনা করেই দক্ষতা ও পেশাগত সনদ ও বাস্তব প্রশিক্ষনের ব্যবস্থা করতে এইন্সস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। এতে চিকিৎসকরা প্রকৃতপক্ষে সার্জন হয়েবের হতে পারবে। যার ফলে দেশের সাধারন জনগণ তাদের নিকট থেকে প্রকৃত সেবাপাবে।

তিনি বলেন, ডাক্তারদের হাতে কলমে প্রত্যেকটি বিষয় শিখিয়ে দিতে হবে। তাহলেতারা সঠিক চিকিৎসা দিতে পারবে। আরএ হাসপাতাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংইন্সটিউটের মাধ্যমে চিকিৎসদের হাতে কলমে শেখানো ব্যবস্থা করা হয়েছে।

ওএফ