ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের ওপর রাগান্নিত হয়ে আছেন তার প্রতিবেশী। তার বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার কথা ভাবছে।
প্রতিবেশীরা দাবি, বিলিয়নেয়ার জুকারবার্গের নিরাপত্তা দল নিয়মিত তাদের বাড়ির বাইরে গাড়ি পার্ক করছেন। এতে নিজেদের পার্কিং জায়গা ব্যবহার করতে পারছেন না।
এ নিয়ে তারা এতোটাই ক্ষিপ্ত যে জুকারবার্গের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার অনুরোধ জানিয়েছে অন্য প্রতিবেশীদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। মিররের এক প্রতিবেদনে উঠে এসেছে ঘটনাটি।
ওই চিঠিতে দাবি করা হয়েছে, সিলভার রংয়ের দুটি এসইউভি সেখানকার ‘কাক্সিক্ষত ‘ পার্কিং স্থান দখল করে রাখছে।
চিঠিতে আরও বলা হয়েছে, ‘আমি নিশ্চিত আপনারা সবাই সম্মত হবেন যে জুকারবার্গের পাশে বসবাস করাটা ঝামেলাপূর্ণ হয়ে ওঠে।
আমার মনে হয় দীর্ঘ নির্মানকাজ চলার সময় আমরা সবাই যতটা সম্ভব ধৈর্যশীল আর ভদ্র থাকার চেষ্টা করেছি। ওই কাজের শব্দ, রাস্তা বন্ধ করে রাখা, আবর্জনা ইত্যাদি সহ্য করেছি।এসব সার্কাস যখন বন্ধ হয়েছে, তখন দেখা যাচ্ছে, কাক্সিক্ষত পার্কিং স্থানগুলো স্থায়ীভাবে দখল করে রেখেছে দুটি এসইউভি।
জুকারবার্গের জন্য দুটো পার্কিং স্পট অবৈধভাবে দখল করে রাখা হয়েছে বলে উল্লেখ করা হয় চিঠিতে।
প্রতিবেশীদের এই দল চান স্যান ফ্রান্সিসকো মিউনিসিপাল ট্রান্সপোর্টেশন এজেন্সিতে জুকারবার্গের বিরুদ্ধে অভিযোগ করা হোক।
তবে এসব অভিযোগ উড়িয়ে দেন জুকারবার্গের নিরাপত্তা দলের এক মুখপাত্র। তার দাবি, স্থানীয় পার্কিন আইন মেনেই গাড়িগুলো রাখা হচ্ছে।
ওই মুখপাত্র আরও বলেন, তারা প্রতিবেশীদের উদ্বেগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখেন আর যেকোন অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
এমবি





