আগামি তিন বছরের মধ্যে ব্যাটারিচালিত বৈদ্যুতিক কার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে হুন্দাই। এই লক্ষ্যে সহযোগী প্রতিষ্ঠান কিয়া মোটরসের বৈদ্যুতিক কার প্রকল্পে বেশ বড় অংকের অর্থ বিনিয়োগ করতে যাচ্ছে হুন্দাই কর্তৃপক্ষ।
১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হুন্দাই পৃথিবীর শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একটি। দক্ষিণ কোরিয়ার সিউলে প্রতিষ্ঠানটির সদর দফতর অবস্থিত। হুন্দাই নিজ নামে গাড়ি প্রস্তুত করা ছাড়াও কিয়া মোটরসের ব্যানারে গাড়ি বাজারজাত করে থাকে। হুন্দাই কিয়া মোটরসের ৩৪ শতাংশ শেয়ারের মালিক।
বিশ্ব বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে প্রথমবারের মত বৈদ্যুতিক গাড়ি বাজারজাত করতে যাচ্ছে হুন্দাই। পাশাপাশি এই লক্ষ্যে কিয়া মোটরসের সঙ্গে যৌথ বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে হুন্দাই।
হুন্দাইয়ের লক্ষ্য ২০১৬ সালের মধ্যে ক্রেতাদের কাছে বৈদ্যুতিক কার পৌঁছে দেয়া।
কিয়া মোটরস সূত্র জানায়, আগামি বছরর প্রথম দিকে এই প্রকল্পের কাজ শুরু হতে পারে। সূত্র: জিনিউজ
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
বৈদ্যুতিক কার বাজারজাত করবে হুন্দাই
আগামি তিন বছরের মধ্যে ব্যাটারিচালিত বৈদ্যুতিক কার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে হুন্দাই। এই লক্ষ্যে সহযোগী প্রতিষ্ঠান কিয়া মোটরসের বৈদ্যুতিক কার প্রকল্পে বেশ বড় অংকের অর্থ বিনিয়োগ





