বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও প্রতিষ্ঠানের সরকারি ফরম এক জায়গায় পাওয়ার সুযোগ করে দিতে নতুন রূপে যাত্রা শুরু করল forms.gov.bd। জনগণের দোরগোড়ায় তথ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প।

প্রাথমিকভাবে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৪৪৯টি সরকারি ফরম মিলবে সাইটটিতে। সহজেই প্রয়োজনীয় ফরম খুঁজে পেতে সাইটটি 'ক্যাটাগরি অনুসারে', 'দপ্তর অনুসারে' এবং 'সকল ফরম' বিভাগে বিভক্ত।

এটুআই প্রকল্পের যোগাযোগ বিশেষজ্ঞ হাসান বেনাউল ইসলাম জানান, একই ওয়েবসাইটে সরকারি বিভিন্ন ফরম পাওয়ার সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিকভাবে শুধু ফরম সংগ্রহ করা গেলেও ভবিষ্যতে এসব ফরম সরাসরি অনলাইনেই জমা দেয়ার সুযোগ পাওয়া যাবে। ফলে সরকারি ফরম সংগ্রহ ও জমা দেওয়ার ঝামেলা কমবে। ভবিষ্যতে এ কাজের জন্য মোবাইল অ্যাপসও তৈরি করা হবে।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ