বাংলাদেশে এই প্রথম বাংলালিংক নিয়ে এসেছ বাংলা ই-বুকের অ্যান্ড্রয়েড অ্যাপ ‘বই ঘর’।

এই অ্যাপের সাহায্যে গ্রাহকরা যেকোনো সময়ে বিনা মূল্যে তাদের মোবাইল ফোনে নতুন নতুন বাংলা বই ডাউনলোড করে পড়তে পারবেন।

এই অনন্য ডিজিটাল পদক্ষেপের মাধ্যমে বাংলা বইয়ের এক বিশাল সম্ভার চলে এল বাংলালিংক গ্রাহকদের হাতের মুঠোয়।

দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ মোবাইল বাংলা ই-বুক গ্রন্থাগার হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে বাংলালিংক ‘বই ঘর’ অ্যাপ এর সংগ্রহে থাকছে বাংলা সাহিত্যের জনপ্রিয় সব আধুনিক ও ক্লাসিক বই। এ ছাড়াও গ্রাহকদের জন্য বৈচিত্র্য আনতে এখানে নিত্যনতুন বই এর সংগ্রহ বেড়ে চলবে প্রতিদিন।

এই অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করতে গ্রাহকরা গুগল প্লে স্টোরে ‘বই ঘর’ লিখে সার্চ করতে পারেন অথবা ৭০৫০ নম্বরে ‘START BM’ লিখে এসএমএস এর মাধ্যমে ডাউনলোড করতে পারেন। অ্যাপ ডাউনলোডের জন্য দৈনিক ২.৩৭ টাকা সাবস্ক্রিপশন চার্জ প্রযোজ্য হবে।

বাংলালিংকের ভ্যাস অ্যান্ড ডাটা জেনারেল ম্যানেজার, মার্কেটিং, জিয়াউল হক সিকদার বলেন, ‘এই বিশেষ অ্যাপটি চালু করতে পেরে আমরা গর্বিত।

আমরা বিশ্বাস করি, আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সভ্যতাকে আমাদের সংরক্ষণ করা উচিত। যদি এই কাজগুলোকে আমরা ডিজিটালাইজড না করি তবে ইতিহাসের পাতায় এগুলোর হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই অ্যপের এর মাধ্যমে বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম ঐতিহ্যবাহী এবং নতুন সকল বই সম্পর্কে জানতে পারবে এবং বই পড়ার অভ্যাসটা অনুশীলন করতে পারবে।’

এসএইচ