টুইনমসের টি৭৮৩জিকিউ১ মডেলের নতুন ট্যাবলেট ডিভাইস বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস। অ্যান্ড্রয়েড ৪.২ অপারেটিং সম্পন্ন এই ট্যাবলেটে রয়েছে ১.৫ গিগাহার্জ কোয়ার্ডকোর প্রসেসর।

এছাড়াও রয়েছে ৭.৮৫ ইঞ্চি আইপিএস প্যানেল, ১০২৪ বাই ৭৬৮ পিক্সেল রেজ্যুলুশন, ১ জিবি ডিডিআরথ্রি র্যা ম, ৮ জিবি মেমোরি, থ্রিজি কানেকশন, ওয়াইফাই, সিঙ্গেল সিম স্লট, এফএম রেডিও, বিল্ট ইন জিপিএস, ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৪৭০০ মিনিএমপ্লিফায়ার ব্যাটারি।

১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ট্যাবটির মূল্য ১৪ হাজার ৫০০ টাকা।

ঢাকা, ২৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই