মোবাইল ফোন কিনলে পাওয়া যাবে ১৬.২ মেগাপিক্সেলের এর ক্যামেরা। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি কিন্তু সত্যি। গ্যালাক্সি এস ফোর মিনি স্মার্টফোনটির বিক্রিতে এমনই এক বিশেষ অফার ঘোষণা করেছে স্যামসাং মোবাইল।
এই সুযোগ আপাতত পাওয়া যাবে শুধু বাংলাদেশে বলে জানিয়েছে স্যামসাং মোবাইল কম্পানি। গ্যালাক্সি এস ফোর মিনি কিনলে স্যামসাং ডিজিটাল ক্যামেরা ই এস ৯৫ সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়ার ঘোষণা করেছে সংস্থাটি।
১৬.২ মেগাপিক্সেলের এ ক্যামেরায় আছে ৫ এক্স অপটিক্যাল জুম এবং ২.৭ ইঞ্চির এলসিডি স্ক্রিন। স্যামসাং তাদের একটি বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন সুপার সামারে এই অফারটি চালু করেছে তারা। এই অফার মে মাসজুড়ে চলবে বলে জানা গেছে।
স্যামসাং গ্যালাক্সি এস ফোর মিনিতে আছে ৪.৩ ইঞ্চি কিউএইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ১.৭ গিগা হার্টজ ডুয়াল কোর প্রসেসর। ফোনটি খুব তাড়তাড়িই গ্রাহকের মন কাড়বে বলে আশাবাদী কম্পানিটি।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]