রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের তথ্য প্রযুক্তিভিত্তিক নেটওয়ার্ক বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিআরইএন)-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

অত্যাধুনিক এ প্রযুক্তি সংযুক্তির ফলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ও গবেষণা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সাথে তথ্য আদান প্রদান ও যোগাযোগের দ্বার উন্মুক্ত হয়েছে।

এর ফলে এ দেশের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক অবদান রাখবে বলে ধারণা করছেন বিশিষ্টজনেরা।

এমকে