বাংলাদেশে অ্যাপল আইফোন বাজারজাত শুরু করেছে কম্পিউটার সোর্স লিমিটেড। আইফোন ৫এস বিক্রির মাধ্যমে বাংলাদেশে আইফোনের পণ্য সেবা শুরু করলো দেশের শীর্ষ এই আইটি প্রতিষ্ঠানটি।

ধানমন্ডিতে কম্পিউটার সোর্স এর ‘অ্যাপল শপ’ থেকে হাল নাগাদ আইফোনের ‘টাচ অ্যান্ড ফিল’ অভিজ্ঞতা পেতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

এ বিষয়ে কম্পিউটার সোর্স এর পরিচালক আসিফ মাহমুদ জানান, আইফোন বিক্রি ছাড়াও বাংলাদেশে অনুমোদিত সকল আইফোনের এক বছরের বিক্রয়োত্তর সেবা প্রদান করবে কম্পিউটার সোর্স।

তিনি আরো জানান, প্রতিষ্ঠানের অ্যাপল অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে এই সেবা দেয়া হবে। অ্যাপল সার্টিফায়েড ইঞ্জিনিয়াররা এই সেবা দিলেও এ জন্য অতিরিক্ত কোনো মূল্য দিতে হবে না।

তিনি জানান, এই সেবা চালুর ফলে অ্যাপল অনুমোদিত সেলস সেন্টার থেকে আইফোন কিনে বিক্রয়োত্তর সেবা পাবেন দেশের ব্যবহারকারীরা।

এসএইচ