২০২০ সালে আরো বড় ডিসপ্লের আইফোন আনছে অ্যাপল। আগামী বছরের আইফোনে ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লের দেখা মিলবে।

২০২০ সালের আইফোনের নতুন তিন মডেলে ৫ দশমিক ৪ ইঞ্চি, ৬ দশমিক ১ ইঞ্চি ও ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে দেখা যাবে। প্রতিটি ডিসপ্লেতেই থাকবে ওএলইডি প্যানেল।

চলতি বছর বাজারে আসা আইফোন ১১ প্রো ম্যাক্সে ছিলো ৬ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে। আইফোন ১১ প্রোতে দেখা গেছে ৫ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লে। আইফোন ১১ মডেলে ছিলো ৬ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে।

এবারের আইফোনে নচের কিছুটা অংশ কমিয়ে আনবে অ্যাপল। পেছনে থাতে পারে থ্রিডি ট্রিপল লেন্স সমৃদ্ধলেজার ক্যামেরা। এর মাধ্যমে ফটোগ্রাফি ও এআর ক্যাপাবিলিটি বাড়ানো যাবে। আইফোনগুলোতে প্রসেসর হিসেবে থাকবে এ১৪। কানেক্টিভিটির জন্য থাকবে ফাইভজি সাপোর্ট।

আইফোন ১২ সিরিজের ফোনগুলোর নাম হতে পারে আইফোন ১২, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স। এর মধ্যে আইফোন ১২ প্রো ও আইফোন ১২ প্রো ম্যাক্সে থাকবে ৬ জিবি র‍্যাম। আইফোন ১২- তে থাকবে ৪ জিবি র‍্যাম।

এমএম