তথ্যপ্রযুক্তি বিশ্বের এক নম্বর অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠান গুগল ভারতে একটি স্থায়ী দপ্তর খুলতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর ‘বড় ও স্থায়ী’ দপ্তর স্থাপনের ক্ষেত্রে ভারতকেই বেছে নিল গুগল।

এনডিটিভির এক খবরে বলা হয়েছে, খুব শিগগিরই গুগল ভারতের হায়দরাবাদে ক্যাম্পাস তৈরি করতে যাচ্ছে। বিশ্বের নানা দেশে অফিস থাকলেও, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অফিস ছাড়া কোথাও সংস্থার স্থায়ী ক্যাম্পাস নেই। সবই ভাড়া করা অফিস। দক্ষিণ এশিয়ার আয়তনে ও জনসংখ্যায় বড় দেশ ভারতে হতে চলেছে গুগলের তৃতীয় স্থায়ী ঠিকানা।

কেএইচ