কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আবার খুলে দেয়া হয়েছে জনপ্রিয় অনলাইন গেম ‘প্লেয়ার আননোনস ব্যাটলগ্রাউন্ডস’ (পাবজি)।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে জানিয়েছেন, এটি আর ‘ব্লক’ নেই বলে
রাত ১০টা ৮ মিনিটে মন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক পেজের এক পোস্টে জানান, ‘PUBG ব্যবহারকারী যারা এটি ব্লক করায় নাখোশ ছিলেন তারা জেনে খুশি হবেন যে এটি আর ব্লক করা নেই।’
তবে এ বিষয়ে এখন পর্যন্ত মন্ত্রী বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) পাবজি গেমসের গেটওয়ে বন্ধ করা হয়েছে বলে জানানো হয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার অপরাধ ও নিরাপত্তা বিভাগ থেকে।
এমআর





