হাওয়াই দ্বীপপুঞ্জে আসন্ন ঘুর্ণিঝড় ‘আইল’ ও ‘হুলিও’ সম্পর্কে সব খবরাখবর জানাবে টুইটার অ্যাকাউন্টের আধিকারী এক রোবট, নাম ‘ওয়েভ গ্লাইডার’। এ ছাড়াও রোবটটি অন্যদের টুইটের জবাবও দেবে।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ওয়েভ গ্লাইডারের টুইটার ঠিকানা হল ‘@Holoholo_wg’। এই টুইটার অ্যাকাউন্টে কমান্ড টুইটের মাধ্যমে আবহাওয়া সংবাদ পাওয়া যাবে। ‘@Holoholo_wg where are you’ লিখে টুইট করলে জানা যাবে ওয়েব গ্লাইডারের অবস্থান। বর্তমান আবহাওয়া সংবাদ জানতে টুইট করতে হবে ‘@Holoholo_wg weather report’। ‘@Holoholo_wg picture please’ টুইট করলে ছবি তুলেও পাঠাবে ওয়েভ গ্লাইডার।

বুধবার আইল ও হুলিও গুর্ণিঝড়দুটি হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে আসছে বলে রিপোর্ট করে ওয়েভ গ্লাইডার। ঝড়দুটি শুক্রবার আঘাত হানবে বলে পুর্বাভাস দেয় রোবটটি।

তবে হাওয়াই দ্বীপপুঞ্জে পৌছার আগে আইল তার শক্তি হারিয়ে সাধারণ গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয় বলে জানিয়েছে ম্যাশএবল। ২২ বছরের মধ্যে এই প্রথম কোনো গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আঘাত হানল হাওয়াইতে। অপরদিকে হুলিও কিছুটা দুর্বল হলেও এখনও ঘুর্নিঝড় শ্রেণিভুক্তই রয়েছে।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই