জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার নতুন রূপে,অনেকটা ফেসবুকের ডিজাইনে এসেছে। নতুন পরিবর্তনের পাশাপাশি বেশ কিছু নতুন সুবিধাও যোগ করা হয়েছে।
টুইটারে নতুন যারা অ্যাকাউন্ট খুলছেন,তারা সরাসরি নতুন ডিজাইনের টুইটার ব্যবহার করতে পারছেন। এছাড়া সেলিব্রেটিরাও বর্তমানে এই সুবিধা পাচ্ছেন। আর কয়েক সপ্তাহের মধ্যেই টুইটারের সকল ব্যবহারকারীই নতুন টুইটার ব্যবহার করতে পারবে।
নতুন ডিজাইনের টুইটারে বড় আকারের কভার ফটোর সুবিধা রাখা হয়েছে,যা অনেকটা সামাজিক যোগাযোগের শীর্ষস্থানীয় সাইট ফেসবুকের মতোই। এছাড়া নিজের সেরা টুইট সহজে খুঁজে পাওয়ার সুবিধার পাশাপাশি সেগুলো খুব সহজে অন্যদেরও দেখানো যাবে নতুন সুবিধার আওতায়।
পাশাপাশি প্রিয় কোনো টুইট কিংবা নিজের করা টুইট চাইলেই পিন করে শীর্ষে রাখা যাবে। যেসব টুইট বেশি জনপ্রিয় হবে সেগুলো অন্য টুইটের তুলনায় খানিকটা বড় আকৃতিতে প্রদর্শিত হবে।
নতুন এই ডিজাইন সম্পর্কে টুইটার মার্কিন ফার্স্ট লেডি মিসেল ওবামা,সংগীত শিল্পী জন লিজেন্ড ও ওয়েজারের মতো বিখ্যাত ব্যক্তিত্বের নতুন রুপের প্রোফাইল পেজ উদাহরণ হিসেবে নিজেদের ব্লগ পোস্টে তুলে ধরেছে।
উল্লেখ্য, প্রতিমাসে নিয়মিত টুইটার ব্যবহার করে ২৪ কোটি এক লাখের বেশি মানুষ। বিশ্বের প্রভাবশালী দেশগুলোর প্রধানেরাও নিয়মিত টুইটার ব্যবহার করে থাকেন। নতুন রূপ ও নতুন সুবিধা টুইটারের জনপ্রিয়তা আরো বাড়াবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। সূত্র: টেক জার্নাল।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
নতুন রূপে সেজেছে টুইটার
জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার নতুন রূপে,অনেকটা ফেসবুকের ডিজাইনে এসেছে। নতুন পরিবর্তনের পাশাপাশি বেশ কিছু নতুন সুবিধাও যোগ করা হয়েছে





