ভয়ানক গতিতে আকাশে উড়া কোন রকেট বা ট্র্যাকে ছোটা কোন বুলেট ট্রেনও নয়। এবার তার চাইতেও বেশি দ্রুত গতিতেই রাস্তায় ছুটবে একটি গাড়ি। ঘণ্টায় ১ হাজার ৫০০ কিলোমিটারের বেশি বেগে বিদুৎ গতিতে চলবে ‘ব্লাডহাউন্ড’ নামে এ গাড়িটি।

আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ঘণ্টায় ১ হাজার ৫০০ কিলোমিটারের বেশি বেগে বিদুৎ গতিতে চলবে ‘ব্লাডহাউন্ড’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৃটেনের নামকরা একটি প্রতিষ্ঠান ‘ব্লাডহাউন্ড’ গাড়িটি তৈরি করছে।  লন্ডনের ক্যানারি হোয়ার্ফে ইস্ট উইন্টারগার্ডেনে এই গাড়ির একটি মডেল প্রদর্শনীর জন্যও রাখা হয়েছে। আর প্রদর্শনী চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।

‘ব্লাডহাউন্ডে’র চাকাগুলি বানানো হয়েছে নিখাদ অ্যালুমিনিয়ামে। কম গতিতে ছোটার জন্য ওই গাড়িতে লাগানো যাবে রাবারের চাকাও। এছাড়া গাড়িতে রয়েছে ৩টি আলাদা ‘পাওয়ার ইউনিট’।

বৃটেনের নামকরা একটি প্রতিষ্ঠান ‘ব্লাডহাউন্ড’ গাড়িটি তৈরি করছে। লন্ডনের ক্যানারি হোয়ার্ফে ইস্ট উইন্টারগার্ডেনে এই গাড়ির একটি মডেল প্রদর্শনীর জন্যও রাখা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, সবচেয়ে দ্রুত গতির গাড়িটির রেকর্ড এখনও ব্রিটিশদের তৈরি করা থ্রাস্ট-এসএসসি’র। ওই গাড়িটি চালানো হয়েছিল ঘন্টায় ১ হাজার ২২৮ কিলোমিটার গতিতে।

আর নুতন ‘ব্লাডহাউন্ড’ গাড়িরও ৯৫ শতাংশই তৈরি হয়ে গেছে। এটি নিয়ে গবেষণা নকশা চূড়ান্ত করা আর তার নির্মাণ-প্রক্রিয়া চলেছে গত ৮ বছর ধরে। এখন শুধু অপেক্ষা আগের সেই রেকর্ড  টপকে যাওয়া।

সংশ্লিষ্টরা বলছেন, আগামী বছরেই এই সুপারসনিক গাড়ি রাস্তায় চালানো। আর এটি চালানোর জন্য দক্ষিণ আফ্রিকায় বানানো হয়েছে বিশেষ ট্র্যাক।

এমএ