দেশের আইফোনপ্রেমীদের জন্য সম্প্রতি আইফোন সিক্স এস ও সিক্স এস প্লাস বাজারে এনেছে মোবাইল ফোন অপারেটর রবি।

বহির্বিশ্বের পাশাপাশি এখন রবির গ্রাহকরাও আইফোনের সর্বশেষ ফিচারগুলো উপভোগ করতে পারবেন। আকর্ষণীয় এই হ্যান্ডসেটটি দেশজুড়ে রবি সেবা কেন্দ্রগুলোতে পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকছে এক বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টিং। আইফোন সিক্স এস হ্যান্ডসেটের (১৬ জিবি) মূল্য ৭১ হাজার ৪৯৯ টাকা এবং মাসিক কিস্তির পরিমাণ ৫ হাজার ১২৫ টাকা। আইফোন সিক্স এস (৬৪ জিবি) ও সিক্স এস প্লাস (১৬ জিবি) হ্যান্ডসেটের মূল্য ৮১ হাজার ৯৯৯ টাকা এবং মাসিক কিস্তির পরিমাণ হবে ৬ হাজার টাকা। অন্যদিকে আইফোন সিক্স এস প্লাস (৬৪ জিবি) হ্যান্ডসেটের মূল্য ৯২ হাজার ৯৯৯ টাকা এবং মাসিক কিস্তির পরিমাণ ৬ হাজার ৯১৭ টাকা।

প্রতিটি হ্যান্ডসেটের ক্ষেত্রে সমান হারে ১২ মাসের জন্য কিস্তি প্রযোজ্য এবং এ হ্যান্ডসেটগুলো কেনার সময় ১০ হাজার টাকা পরিশোধ করতে হবে। ক্রেতারা সিলভার, স্পেস গ্রে, গোল্ড ও রোজ গোল্ড কালার থেকে তাদের পছন্দের হ্যান্ডসেটটি বাছাই করতে পারবেন। উদ্বোধনী অফার হিসাবে বিনামূল্যে ৪ জিবি ডাটা উপভোগ করতে পারবেন রবি গ্রাহকরা।

এ অফারটি সমান ভাগে দুই মাসের জন্য প্রযোজ্য হবে। ফ্রি ডাটা অফারটি উপভোগ করতে আইফোন সিক্স এস ও আইফোন সিক্স এস প্লাস থেকে ট্যাগ করার জন্য রবির নতুন ও বর্তমান গ্রাহকদের যে কোন স্থানীয় নাম্বারে কল করতে হবে। সফলভাবে ট্যাগ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে গ্রাহক ফ্রি ডাটা গ্রহণ করতে পারবেন। ডাটা ব্যবহারের পরিমাণ জানতে *৮৪৪৪*৮৮# নাম্বারে ডায়াল করতে হবে গ্রাহকদের।

এমএইচ