কোনো বিষয় বা তথ্য জানতে অনলাইন ব্যবহারকারীরা গুগলের সাহায্য নেন। বাংলাদেশের প্রযুক্তি প্রেমীরা নিজেদের প্রয়োজনে বা নানা ঘটনা জানতে ২০১৪ সালে ‘গুগল ডটকম ডটবিডি’ (google.com.bd)-তে সবচেয়ে বেশি কী খুঁজেছেন, সে তালিকা প্রকাশ করেছে গুগল।
গুগলের কমিউনিকেশন ও পাবলিক অ্যাফেয়ার্স প্রধান জেফরি ইউসুফ এক বিবৃতিতে বলেন, চলতি বছরে যেসব প্রধান ঘটনা, জনপ্রিয় ব্যক্তিত্ব ও আলোচিত প্রবণতাগুলো বাংলাদেশীদের জীবনে প্রভাব বিস্তার করেছে, সেসবের একটি প্রতিচ্ছবি গুগলের বাৎসরিক সার্চ রেজাল্টের তালিকায় তুলে ধরেছেন গুগল।বাংলাদেশে গুগলের সার্চ তালিকায় দেখা গেছে বাংলাদেশের মানুষের কৌতুহলের শীর্ষে ছিল জাতীয় পরীক্ষার ফলাফল ও তারকাদের ক্ষেত্রে জেনিফার লরেন্স।
গুগলে ২০১৪ সালে যে বিষয়গুলো এবং যে ব্যক্তিদের সবচেয়ে বেশি খুঁজেছেন বাংলাদেশের প্রযুক্তি প্রেমীরা।
তার তালিকা দেখে নিন:
১. এসএসসি ফলাফল ২০১৪
২. এইচএসসি ফলাফল ২০১৪
৩. বিশ্বকাপ ২০১৪
৪. সোনালী ব্যাংক
৫. জনতা ব্যাংক
৬. এনটিআরসিএ
৭. আইপিএল ২০১৪
৮. কিক
৯. ব্যাং ব্যাং
১০. ঈদ এসএমএস
তারকাদের সেরা ১০ জনের তালিকা:
১. জেনিফার লরেন্স
২. রবিন উইলিয়ামস
৩. সুচিত্রা সেন
৪. জেমস রদ্রিগুয়েজ
৫. নায়লা নাইম
৬. অমৃতা অরোরা
৭. কৃতি শ্যানন
৮. আঁখি আলমগীর
৯. অর্পিতা খান
১০. নেইমার
এমকে





