প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। একটি ব্লগ পোস্টে টুইটারের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

ওই পোস্টে হংকং, দক্ষিণ কোরিয়া এবং জাপানে থাকা টুইটার কর্মীদের জন্য অফিসে না আসার নির্দেশ অবশ্যই পালনীয় বলে জানানো হয়। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রায় পাঁচ হাজার কর্মীকে অফিসে এসে কাজ না করার আহ্বান জানায় টুইটার। এর আগে করোনা ভাইরাস প্রতিরোধে টুইটার সকল প্রকার ব্যবসায়িক ভ্রমণ নিষিদ্ধ করে।

এই বিষয়ে টুইটার মানব সম্পদ বিভাগের প্রধান জেনিফার ক্রিস্তি বলেন, আমাদের লক্ষ্য হলো করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা কমানো।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। এরপরই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয় ।বিবিসি।

এএস