স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে টুইনমস টি৭২৮৩জিডি১ মডেলের ৭ ইঞ্চি মাপের থ্রিজি ট্যাবলেট পিসি। থ্রিজি নেটওয়ার্ক কাজে লাগিয়ে এই ট্যাবটির সাহায্যে ভিডিও কল করা যায়। অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর এই ট্যাবলেট পিসিতে রয়েছে ৭ ইঞ্চি আইপিএস ডিসপ্লে যাতে ১০২৪ বাই ৬০০ পিক্সলে ছবি দেখা যায়।

টুইনমসের এই ট্যাবে রয়েছে এক জিবি ডিডিআরথ্রি র্যা ম, ৮জিবি মেমোরি, ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সুবিধা। ট্যাবে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ ৪.০ এবং জিপিএস সুবিধা।

টুইনমস ট্যাবের বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদ উপলক্ষে টুইনমস থ্রিজি ট্যাবের সঙ্গে বিশেষ অফার চলছে। ট্যাবলেট কিনলে উপহার হিসেবে ক্রেতারা একটি কিবোর্ড সংযুক্ত ক্যারিকেস পাবেন। ট্যাবটিতে রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। ট্যাবের দাম ১২ হাজার ৫০০ টাকা।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই