ডার্ক মোডসহ নতুন কিছু ফিচার আনার কথা আগেই জানিয়েছে ফেইসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ।
ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট লক, অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য গ্রুপ সেটিংস ফিচার উন্মোচন করেছ। ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার আনতে প্রতিষ্ঠানটি এখন অনেকটা ব্যস্ত সময় পার করছে ।
নতুন যেসব ফিচার নিয়ে কাজ করছে সেগুলি হচ্ছে-
সেলফি ডেস্ট্রাকটিং: নামের ফিচারও আনবে হোয়াটসঅ্যাপ। ইতোমধ্যে ফিচারগুলো টেলিগ্রাম, সিগন্যাল, টুইটার, ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো অ্যাপে পাওয়া গেলেও কিছুটা দেরিতে হলেও সেগুলো আনেছে হোয়াটসঅ্যাপ। যে ফিচারগুলো থাকছে
ডার্ক মোড: এটি অতি সুপরিচিত, কিন্তু খুবই জনপ্রিয় ফিচার। টুইটার, ইউটিউব এবং জিমেইলের মতো জনপ্রিয় অ্যাপ ডার্ক মোড চালু করেছে। এমনকি স্মার্টফোন নির্মাতারা সর্বশেষ আপডেটগুলোতেও ডার্ক মোড চালু করছে। ইতোমধ্যে, হোয়াটসঅ্যাপের ডার্ক মোড পরীক্ষা করা হয়েছে। এটি আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বেশ কয়েকটি বেটা আপডেটের অংশ হয়ে উঠেছে।
সেলফ-ডেস্ট্রাকটিং: ম্যাসেজস্ন্যাপচ্যাটের আইকনিক ফিচারটি এখন হোয়াটসঅ্যাপেও পাওয়া যাবে। ফিচারটি ‘বার্তাগুলো মুছুন’ হিসেবে চালু হবে। এটি পিয়ার-টু-পিয়ার এবং গ্রুপ চ্যাটের জন্য তৈরি। ব্যবহারকারীরা সেলফ-ডেস্ট্রাক্ট ম্যাসেজগুলোর জন্য ১ ঘণ্টা থেকে ১ বছরের মধ্যে সময়ের ব্যবধান সেট করতে পারবেন।
মাল্টিপল ডিভাইস সাপোর্ট: হোয়াটসঅ্যাপ একাধিক ডিভাইস সাপোর্টেও কাজ করছে। ব্যবহারকারীরা একাধিক ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। বর্তমানে ব্যবহারকারীরা একটি ডিভাইসে একটি করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন।
হাইড মিউটেড স্ট্যাটাস: ফিচারটি ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপে কারোর স্ট্যাটাস আপডেটগুলো মিউট করে রাখতে দেবে। এটা এমনভাবে করা হবে যেখানে স্ক্রিনে বা টাইমলাইনে সেটি আর দেখা যাবে না। বা কোনো ফাঁকা স্থানও থাকবে না। এটিকে আরও সহজ করতে ফিচারটি একটি আলাদা ট্যাবের আওতায় পাওয়া যাবে।
এমএম





