সাইবার হামলার শিকার হয়েছে এসার। এতে প্রতিষ্ঠানটির অনলাইন স্টোর থেকে চুরি গেছে ৩৪ হাজার ৫০০ জন গ্রাহকের স্পর্শকাতর নানা তথ্য, যার মধ্যে আছে গ্রাহকদের নাম, ঠিকানা ও ক্রেডিট কার্ডের তথ্য।
গত বছর ক্রেডিট কার্ডের মাধ্যমে যে সব গ্রাহক এসার পণ্য কিনেছেন তাদের বেশির ভাগেরই ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।
জানা গেছে, ২০১৫ সালের মে থেকে ২০১৬ সালের এপ্রিল মাস পর্যন্ত সব তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।
তবে এই সাইবার হামলায় এসারের যুক্তরাষ্ট্র, কানাডা ও পুয়ের্তো রিকোর গ্রাহকরা ছাড়া অন্য কোনো দেশ বা শহরের গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হননি।
কিভাবে এসারের সার্ভারে ঢুকল হ্যাকাররা, তা এখনো জানানো হয়নি। একে ‘নিরাপত্তাজনিত বিষয়’ বলে এড়িয়ে গেছে এসার কর্তৃপক্ষ।
এমআর





