ধরুন আপনি কোথাও গেলেন৷ সেখানে আপনার কোনো বন্ধু বা পরিচিত কেউ আছে কি না সেটা বলে দেবে আপনার কাছে থাকা স্মার্টফোন৷ এর জন্য শুধু দরকার একটি ‘অ্যাপ’৷ নাম – ‘সোশ্যালরাডার’৷
এই অ্যাপ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য ও লোকেশনের ডাটা সমন্বয় করে কাজ করে৷ ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফোরস্কয়ার ও গুগল+ এর তথ্য ব্যবহার করে সোশ্যালরাডার৷
স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোড করে আপনি কোনো রেস্তোরায় ঢুকলে ফোনেই আপনি জানতে পারবেন সেখানে আপনার কোনো বন্ধু বা বন্ধুর বন্ধু আছে কি না, অর্থাৎ আপনার সঙ্গে যেকোনো ভাবে ‘কানেকটেড' কেউ আছে কি না৷ যদি থাকে, তাহলে ঠিক কতখানি দূরে আছে তাও বলে দেবে স্মার্টফোন৷
কয়েকশো মিটার থেকে কয়েক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অ্যাপটি কাজ করতে পারে৷ ফলে নতুন কোনো দেশের কোথাও গেলে সেখানে আপনার আশেপাশে আপনার ভাষায় কথা বলা কারও উপস্থিতি আছে কি না তা জানা যেতে পারে এই অ্যাপের মাধ্যমে৷
শিক্ষা বিষয়ক সফটওয়্যার ব্ল্যাকবোর্ড-এর প্রতিষ্ঠাতা মাইকেল চেজেন এই অ্যাপটি তৈরি করেছেন৷ তিনি বলেন, অ্যাপ ডেভালপের সময় গোপনীয়তা বিষয়টির প্রতি সবচেয়ে বেশি নজর দেয়া হয়েছে৷ ফলে গোপনীয়তা নিয়ন্ত্রণ করার ব্যাপারটি ব্যবহারকারীর হাতেই থাকবে৷ চাইলে তিনি নিজেকে ‘ইনভিজিবল' করে রাখতে পারেন৷ কিংবা শুধু নিজের বন্ধুরাই খুঁজে পাবে, তেমন ব্যবস্থা করতে পারেন৷
বর্তমানে অ্যাপটি উত্তর অ্যামেরিকার আইফোন ব্যবহারকারীরা ব্যবহার করতে পারছেন৷ অ্যান্ডরয়েড স্মার্টফোন আর অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্য অ্যাপটি ডেভালপের কাজ চলছে। সূত্র: ডি ডাব্লিউ
ঢাকা, ১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
বিজ্ঞান ও প্রযুক্তি
বন্ধু খোঁজার নতুন উপায়
ধরুন আপনি কোথাও গেলেন৷ সেখানে আপনার কোনো বন্ধু বা পরিচিত কেউ আছে কি না সেটা বলে দেবে আপনার কাছে থাকা স্মার্টফোন৷ এর জন্য শুধু দরকার একটি





