ইউনিসেফ জনপ্রিয় কার্টুন চরিত্র মীনাকে নিয়ে গেম প্রকাশ করেছে । গত রোববার গেমটি গুগল প্লেস্টোর থেকে পাওয়া যাচ্ছে।জনপ্রিয় এই কার্টুনের বয়স ২৫ হতে আর এক বছর বাকি ।
ইউনিসেফ বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাপক শাকিল ফায়জুল্লাহ জানান, মীনা কার্টুনের রজতজয়ন্তী উদ্যাপন উপলক্ষে গেমটি প্রকাশ করা হয়েছে। তিনি আরো বলেন, মীনার যে গল্প, তা গেমের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া যাবে বলে মনে করে ইউনিসেফ।
জানাযায়, গেমটি তৈরী করেছে দেশীয় অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি লিমিটেড ও রাইজ আপ ল্যাবস।
মোট ১২টি পর্ব থাকছে মীনা গেমে। প্রথম পর্ব প্রকাশ করা হলো।ধাপে ধাপে আগামী ছয় মাসের মধ্যে বাকি ১১টি পর্ব প্রকাশ করা হবে।
গেম তৈরির সময় শিশুদেরকেও যুক্ত করা হয়েছিল বলে জানান নির্মাতারা।তারা কিভাবে গেমটি পেতে চাই তা শিশুরাই নির্দেশনা দিয়েছে। নিচের ঠিকানায় গেমটি পাওয়া যাবে :https://goo.gl/KWOHGZ।
নাজিব





