সর্বাধুনিক মডেলের ছয়টি ফুজিৎসু লাইফবুক ল্যাপটপ কিস্তিতে কেনার অফার দিচ্ছে জাপানি প্রযুক্তি পণ্য নির্মাতা ফুজিৎসু লিমিটেডের বাংলাদেশি পরিবেশক কম্পিউটার সোর্স। এজন্য ক্রেতাকে কোনো সুদ দিতে হবে না।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কম্পিউটার সোর্স জানিয়েছে, ছয় মাসের সুদমুক্ত কিস্তিতে ফুজিৎসু এএইচ ৫৪৪, এএইচ ৫৪৪ভি, ইউএইচ ৫৫৪, ইউএইচ ৫৭৪ এবং ই-৭৩৪ লাইফবুকগুলো কিনতে পারবেন ক্রেতারা।
১৫ অক্টোবর পর্যন্ত এই অফার চলবে বলে জানিয়েছে কম্পিউটার সোর্স। অফার চলার সময় এসসিবি, সিটি ব্যাংক অ্যামেক্স, ব্র্যাক ব্যাংক এবং ইবিএল ক্রেডিট কার্ডের মাধ্যমে কম্পিউটার সোর্সের যে কোনো সেলস সেন্টার থেকে কিস্তিতে নির্দিষ্ট ছয়টি ফুজিৎসু লাইফবুক কিনতে পারবেন ক্রেতারা।
কিস্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে: ০১৭৩০৩৪১৫১৫ নাম্বারে।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





