বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ের হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, লঞ্চঘাট, বাস স্টেশনসহ বিভিন্ন স্থানে এক লাখ ‘ওয়াইফাই হটস্পট’ করার উদ্যোগ নিয়েছে সরকার। ‘ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভার্মেন্ট ফেজ-৩ প্রকল্পের আওতায় এই ওয়াইফাই হটস্পট তৈরি করা হবে বলে জানা গেছে।
শনিবার আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে ‘ইনফো সরকার-৩: কী চাই’ নামক কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে।
এছাড়াও সাড়ে ৩ হাজার ইউনিয়নে অপটিক্যাল ফাইবার, ২৫ হাজার আইপি ফোন এবং সাড়ে ৪ হাজার বায়োমেট্রিক ডাটা সেন্টার স্থাপন করা হবে।
দেশের মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১ লাখ ৩০ হাজার। এছাড়া ইউনিয়ন পর্যায়ে বাস স্টপ, লঞ্চঘাট আছে। এছাড়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র আছে। এসব জায়গায় ওয়াইফাই হটস্পট করা হবে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী আরও বলেন, অনেকে হয়তো বলবেন এটা কঠিন কাজ। আমি মনে করি সেটা মোটেও কঠিন নয়।
বৃহস্পতিবার থেকে রাজধানীতে ওয়াইফাই সুবিধাসহ বিআরটিসি’র বাস চলাচল শুরু হয়েছে। যাতে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা পাচ্ছে যাত্রীরা।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান বলেন, আগামী বছর এই প্রকল্পের কাজ শুরু করতে পারবো। তবে এর জন্য অর্থ প্রয়োজন। প্রজেক্ট পাস হলে আমরা টাকা পাওয়ার জন্য চেষ্টা শুরু করবো।
[b]ঢাকা,১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
এবার হাট-বাজারে বসবে ওয়াইফাই হটস্পট