জনপ্রিয় লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপে ভয়ানক নিরাপত্তা সমস্যা রয়েছে বলে জানা গেছে। গ্যাজেট বিশেষজ্ঞরা জানিয়েছেন, লেনোভোর ল্যাপটপে ‘সুপারফিশ’ নামক একটি প্রি- ইনস্টল অ্যাডওয়্যার পাওয়া গেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, এই সুপারফিশ ব্যবহার করে খুব সহজেই লেনোভো ল্যাপটপ ব্যবহারকারীর সমস্ত তথ্যে হ্যাক করার সুযোগ রয়েছে। এ ছাড়া লেনোভো ল্যাপটপ ব্যবহারকারী তার ল্যাপটপে কোন কোন সাইট ব্রাউজিং করেন সে তথ্যও খুব সহজে জেনে নেওয়া যাবে। সুপারফিশ ইস্যুতে এই মুহূর্তে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে লেনোভো।

বিশেষজ্ঞদের মতে, এই অ্যাডওয়্যার থেকে মুক্তি পেতে লেনোভোর প্রি-ইনস্টলড উইন্ডোজ মুছে ল্যাপটপ পুনরায় সেট-আপ করতে হবে ব্যবহারকারীকে। তাহলেই এই ভয় বা সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।

তবে লেনোভো কর্তৃপক্ষ সম্প্রতি ল্যাপটপ থেকে সুপারফিশ অ্যাডওয়্যারটি মুছে ফেলার জন্য ব্যবহারকারীদের জন্য একটি অনলাইন টুল উন্মুক্ত করেছে। http://goo.gl/Y56aST লিংক থেকে প্যাচ ডাউনলোড করে ল্যাপটপ থেকে মুছে ফেলা যাবে অ্যাডওয়্যারটি

ইআর