এছাড়া এতে রয়েছে ১০০ স্পোর্টস মোড। সংস্থার দাবি, একবার চার্জে ১৪ দিন পর্যন্ত একটানা চলবে এটি। সূত্র: গিজমোচায়না

৪৫.৯x৪৫.৯x১০.৫ এমএম এবং ওজন ৪৪ গ্রাম ওজনের নতুন স্মার্টওয়াচটি ১.৪৩ ইঞ্চি গোলাকৃতির ডিসপ্লের সঙ্গে এসেছে। যার রেজোলিউশন ৪৬৬x৪৬৬ এবং পিক্সেল ডেন্সিটি ৩২১ পিপিআই।

এছাড়া এর ডিসপ্লেতে একটি অ্যামোলেড প্যানেল থাকছে। উপরন্তু ঘড়িটিতে ব্যবহৃত হয়েছে ৩৬এল স্টেনলেস স্টিল বডি এবং থ্রিডি কার্ভড গ্লাস।

নতুন এই স্মার্টওয়াচে পাবেন ১ হাজারেরও বেশি অ্যানিমেটেড ওয়াচফেস। ঘড়িটি অ্যাপোলো ৪ চিপসেট দ্বারা চালিত, যার সঙ্গে সংযুক্ত হয়েছে ৪ জিবি র্যাম এবং ৩২ এমবি ইন্টারনাল স্টোরেজ।

এমনকি ব্যবহারকারী ঘড়িটিতে ১০০টি ওয়ার্কআউট মোড এবং ১০ টি প্রফেশনাল স্পোর্টস মোড পাবেন।

অনর ওয়াচ জিএস ৩ স্মার্টওয়াচটি লাইট অপারেটিং সিস্টেম চলবে এবং এতে থাকছে ইনবিল্ড জিপিএস।

এছাড়া এ স্মার্টওয়াচে থাকছে ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি। এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

২৪/৭ হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর এবং এবং স্লিপ মনিটর করবে স্মার্টওয়াচটি। এতে ব্যবহৃত হয়েছে ৪৫১ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ১৪ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম।

তবে জিপিএস চালু থাকলে ব্যাকআপ কমবে। আবার ফাস্ট চার্জিং সাপোর্টসহ আসায় মাত্র ৫ মিনিটে চার্জে এটি একদিন পর্যন্ত ব্যবহারযোগ্য।

প্রসঙ্গত, ভারতীয় বাজারে অনর ওয়াচ জিএস ৩ স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১২হাজার ৯৯৯ টাকা। অ্যামাজনে ওশান ব্লু, মিডনাইট ব্লাক এবং ক্লাসিক গোল্ড এই ৩ টি কালার অপশনে পাওয়া যাচ্ছে নতুন স্মার্টওয়াচটি।

এইচএন