বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আয়োজনে  রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১-৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ‘বেসিস সফটএক্সপো’। বেসিসের ১১তম এই মেলার স্লোগান ‘ফিউচার ইন মোশন’।

এবারের সফটএক্সপোতে তথ্যপ্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে ১০টির বেশি কারিগরি সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনে সরকারি-বেসরকারি নীতিনির্ধারক, সংশ্লিষ্ট বিষয়ে দেশি-বিদেশি অভিজ্ঞ বক্তা/আলোচকেরা উপস্থিত থাকবেন।

আগ্রহী যে কেউ অনুষ্ঠানস্থলে কিংবা অনলাইনে নিবন্ধন করে বিনা মূল্যে কারিগরি সেশনে অংশ নিতে পারবেন। বেসিস সফটএক্সপোর ওয়েবসাইট (http://softexpo.com.bd/visitor/registration) থেকে আগ্রহীদের নিবন্ধন করতে হবে।

নাজিব