আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে বিপিএল। রংপুর ও চট্টগ্রামের খেলার মধ্য দিয়ে তৃতীয় আসরের পর্দা উঠতে যাচ্ছে।
খেলা ও খেলোয়াড়দের বিষয়ে জানতে খুব বেশি কষ্ট করতে হবে না। হাতের স্মার্টফোন থেকেই জানা যাবে। এ জন্য অবশ্য একটি অ্যাপস নামিয়ে নিতে হবে। তেমনি একটি অ্যাপ বানিয়েছে মুমুস। এটির নাম ’বিপিএল ২০১৫ সময়সূচি’। মাত্র সাড়ে ৩ মেগাবাইটের এ অ্যাপ থেকে পাওয়া যাবে সব তথ্য।
আন্তর্জাতিক কোন তারকা খেলোয়াড় খেলছেন কোন দলে সেটিও জানা যাবে সুন্দর ও সহজ ইন্টারফেসে তৈরি এ অ্যাপ্লিকেশনে। খেলা শুরু হওয়ার উত্তেজনা ধরে রাখতে যুক্ত আছে কাউন্ট ডাউন টাইমার।
ডেভেলপাররা জানান, বিপিএলের সময়সূচি দেয়ার পরই শুরু হয় অ্যাপটি তৈরির কাজ। কাজ শুরুর একদিনের মধ্যেই প্রকাশিত হয় গুগল প্লে-স্টোরে।
বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করতে play.google.com/store/apps/details?id=mumu.t20crickbd ক্লিক করুন।
এমএ





