দক্ষিণ কোরিয়ার এক দল উদ্ভাবক  এমন একটি যন্ত্র উদ্ভাবিত করেছে যার মাধ্যমে একই সঙ্গে ৪০টি মোবাইল ফোন চার্জ দেয়া যাবে তাও আবার তারহীন উপায়ে। এই যন্ত্রটি স্বয়ংক্রিয় ভাবে ৪০টি মোবাইল ফোন চার্জ করতে পারে কোন প্রকার তার ছাড়া।
তবে কি তারযুক্ত চার্জার এর চার্জিং এর দিন কি শেষ? তারহীন চার্জিং ব্যবস্থা কতটুকু নিরাপদ? এমন প্রশ্ন সকলেরই মনে উকি দিচ্ছে কিন্তু তারহীন চার্জিং পদ্ধতি সম্পুর্নই নিরাপদ এমনই দাবী করছে দক্ষিণ কোরিয়ার গবেষকরা।
তবে দক্ষিণ কোরিয়ার গবেষকদের এই চার্জিং ব্যবস্থার উদ্ভাবন যে খুব দ্রুতই ইলেকট্রনিক সামগ্রী চার্জ দেয়ার ক্ষেত্রে তারযুক্ত চার্জার ব্যবহারের দিন শেষ করে দিবে বলে মনে হচ্ছে না। [img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398436174.jpg[/img]
বুধবার ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে আরও জানানো হয়েছে তারা পরীক্ষামূলকভাবে তারহীন চার্জিং ব্যবস্থা উদ্ভাবন করার দাবি করেছেন এবং তারা এর সফল পরীক্ষামূলক ব্যবাহারও করেছে!
তারহীন এই চার্জিং ব্যবস্থার নাম দেয়া হয়েছে ‘ডিপোল কয়েল রিজোনেন্ট সিস্টেম’-ডিসিআরএস। ডিসিআরএস প্রযুক্তি পাঁচ মিটার দূরত্বের মধ্যে মুঠোফোনসহ যে কোনো ইলেকট্রনিক যন্ত্র তারের সংযোগ ছাড়াই চার্জ দিতে পারে। এটি এতই শক্তিশালী যে, তা টেলিভিশনের কিংবা কম্পিউটারের শক্তির উৎস হিসেবেও কাজ করতে পারে।
কেএআইএসটি এর গবেষকেরা বলছেন, ক্যাফে, অফিস বা বাসায় ডিসিআরএস প্রযুক্তি ব্যবহার করা যাবে। প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে রয়েছে।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]