আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বিজনেস প্রোসেস আউটসোর্সিং (বিপিও) সামিট বাংলাদেশ ২০১৬। সামিট ২৮-২৯ জুলাই পর্যন্ত ঢাকার হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সরকারের তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও বাংলাদেশ এসোসিয়েশন অব কল সেন্টার এন্ড আউটসোর্সিং(বাক্য)-এর যৌথ উদ্যোগে এ সামিট অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় সোনারগাঁও হোটেলের বলরুমে “বিপিও সামিট বাংলাদেশ ২০১৬”-এর উদ্বোধনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ। এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থার সম্মানিত মহাপরিচালক জানব হাউলিন ঝাও।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মানিত সচিব শ্যাম সুন্দর সিকদার প্রমূখ।
ইআর





