জ্যোতির্বিজ্ঞানীরা প্রায়ই এমন কিছু জিনিস আবিষ্কার করে ফেলেন, যা তারা নিজেরাও এর আগে কল্পনা করতে পারেননি এই ধরনের আবিষ্কারই সবচেয়ে উত্তেজনাপূর্ণ কারণ তারা তখন এর মাধ্যমে পদার্থবিদ্যার নতুন ধারণা খুঁজে পায় এবং পরিণামে তারা তখন এই মহাবিশ্বকে ভালোভাবে বোঝার একটি পথও পেয়ে যায়।
এমনই একটি আবিষ্কারের সাম্প্রতিকতম উদাহরণ হলো ‘কোয়েসার জেট’ ব্ল্যাক হোল, যা পূর্বের ধারণার চাইতেও ১০০ গুণ বেশি উত্তপ্ত এবং তা ১০ ট্রিলিয়ন ডিগ্রি উত্তপ্ত হতে পারে।
মস্কোর রাশিয়ান বিজ্ঞান একাডেমির লেবেদেভ ফিজিক্যাল ইনস্টিটিউটের অ্যাস্ট্রো স্পেস সেন্টারের গবেষকদের একটি নতুন পর্যবেক্ষণ টেকনিকের কারণেই নতুন এই ধারণাতীত গরম কোয়েসার জেট খুঁজে পাওয়া সম্ভব হয়েছে।
কোয়েসার হলো, ছায়াপথের প্রাণকেন্দ্রে অবস্থিত বৃহৎ আকারের ব্ল্যাক হোল।
যেমন যখন ব্ল্যাক হোল থেকে গ্যাস ও ধূলিকণার প্রবাহ একটি নির্দিষ্ট স্তরে পৌঁছায় তখন একটি ‘কোয়েসার’-ব্ল্যাক হোলের কাছাকাছি একটি অত্যুজ্জ্বল অঞ্চল সৃষ্টি হয়।
গবেষণার জন্য ১০০,০০০ মাইল (১৬১,০০০কিমি) জুড়ে ছবি ধারণে সক্ষম এমন একটি ভার্চুয়াল রেডিও দূরবীন তৈরি করতে চার স্থল-ভিত্তিক টেলিস্কোপের সঙ্গে রাশিয়ান রেডিওএস্ট্রন উপগ্রহের সমন্বয় ঘটানো হয়েছিল।
এর ফলে এই দূরবীন দিয়ে সর্বোচ্চ রেজল্যুশনের ছবি ধারণ বা পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করে কোনো জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ করতে জ্যোতির্বিজ্ঞানীরা সক্ষম হয়।
তাদের কৃতিত্ব বৈজ্ঞানিক আবিস্কারের ক্ষেত্রে ডাবল চমক নিয়ে এসেছে, যা আগামীতে ‘কোয়েসার’-কে অধিকতর বোঝার অঙ্গীকার করে।
গবেষকরা তাদের এই দূরবীন সিস্টেম পৃথিবী থেকে ২ বিলিয়ন আলোকবর্ষেরও বেশি দূরে স্থাপন করেছিল।
কোয়েসার প্রায় আলোর গতির কাছাকাছি বাহ্যিক গতিতে জেট চালিত বিপুল উপাদান নির্গত করে এবং শক্তিশালী রেডিও তরঙ্গ নির্গত করে।
শুধু কীভাবে উজ্জ্বল এই নির্গমনকে শারীরিক প্রসেসের দ্বারা সীমাবদ্ধ করা যায় তা নিয়েই বিজ্ঞানীরা ভাবছিল এবং বিজ্ঞানীদের ধারণা মতে এর সীমা ছিল প্রায় ১০০ বিলিয়ন ডিগ্রি।
কিন্তু গবেষকরা বিস্মিত হয়ে গিয়েছিল যখন তাদের আর্থ-স্পেস সিস্টেম কোয়েসার জেট-এর ১০ ট্রিলিয়ন ডিগ্রি তাপমাত্রার চেয়েও অনেক বেশি উত্তপ্ততার কথা জানান দিয়েছিল।
প্রকল্পের বিজ্ঞানী ইউরি কোভালেভ বলেন, 'শুধু এই আর্থ-স্পেস সিস্টেম এই তাপমাত্রা বুঝতে পারে এবং এখন আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যে কীভাবে ব্ল্যাক হোলটির পরিবেশ এ তাপমাত্রায় পৌঁছেছে।'
কোভালেভ আরো বলেন, 'এই ফলাফল আমাদের বর্তমান কোয়েসার জেট সম্পর্কে বোঝার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।'
এমআইএস।





