বাংলাদেশের বাজারে এসেছে আগামী প্রযুক্তির হাইব্রিড কম্পিউটার। কম্পিউটার সোর্স পরিবেশিত ডেল ইন্সপায়রন ৩১৪৭ মডেলের টুইন ওয়ান পিসিটি ল্যাপটপ ও ট্যাবলেট দুইভাবেই ব্যবহারযোগ্য।
হালকা ছিপছিপে গড়নের রূপালী বর্ণের এই টাচ স্ক্রিন পিসির আকার সাড়ে ১১ ইঞ্চি। ব্যবহারকারীরা ৩৬০ ডিগ্রি ঘুড়িয়ে ভাঁজ করে এটি ট্যাবলেট পিসি হিসেবে ব্যবহার করতে পারবে।
হাইব্রিড পিসির কম্পিউটিং প্রসেসিং ক্ষমতা ২.১৬ গিগাহার্জ, ৪জিবি র্যাম, ৫০০জিবি হার্ডডিস্ক, ইন্টেল গ্রাফিক্স, এইচডিঅএমআই ও ইউএসবি ৩.০ পোর্ট, ব্লুটুথ ৪.০ এবং এসডি কার্ড স্লট সহ বহনযোগ্য পিসির সব ধরনের সুবিধা রয়েছে এতে। ৮ ঘণ্টা নিরবিচ্ছন্ন ব্যাকআপ দিবে এ পিসিটি।
বাংলাদেশের বাজারে পিসিটির দাম নেয়া হচ্ছে ৪০ হাজার টাকা। এক বছরের বিক্রয়োত্তর সেবা ছাড়াও রয়েছে ফ্রি ক্যারিকেস সেবা।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





