বেলজিয়ামে কোম্পানি সাগিতা সম্প্রতি একটি হেলিকপ্টার তৈরি করেছে যা সাধারণ হেলিকপ্টার থেকে একদম ভিন্ন।
সাগিতার ইঞ্জিনিয়াররা দাবি করেছেন যে তারা এমন এক প্রকার হেলিকপ্টার তৈরি করেছেন যা উড়তে পারবে টেইল রোটর মানে পেছনের পাখাটি ছাড়াই। তারা এই হেলিকপ্টরটির নাম দিয়েছেন শেরপা। কোম্পানিটির ডিরেক্টর হুবার্ট এন্তোইন মনে জানিয়েছেন, আধুনিক প্রজন্মের এই শেরপা সারা বিশ্বে যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করেন।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1396076181.png[/img]
শেরপা উচ্চতা ১.২৬ মিটার বা ৪.১ ফিট এবং দৈর্ঘ্য ১.৪৫ মিটার বা ৪.৮ ফিট। দেখতে অনেকটা বুলেটের মত। হেলিকপ্টারটির রেঞ্জ হচ্ছে ৪০০ কিমি বা ২৫০ মাইল সঙ্গে ক্রুইজ স্পিড ১৫৮ কিমি প্রতি ঘণ্টা। শেরপার ওজন ২৬০ কেজি এবং উড়তে পারবে আরও ১৭১ কেজি নিয়ে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1396076259.png[/img]
শেরপা বাজারে পাওয়া যাবে ২০১৫ সাল থেকে। এটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেলেও বাজারে ছাড়ার জন্য অনেক প্রস্তুতির কারণ আরও এক বছর সময় লাগবে বলে জানিয়েছে সাগিতা। তবে কেউ খুব বেশি আগ্রহী হলে অর্ডার করতে পারবেন।
শেরপার মূল্য হবে ১৫০,০০০ পাউন্ড বা ২০০,০০০ ইউএস ডলার।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
পেছনের পাখা ছাড়াই উড়বে হেলিকপ্টার
বেলজিয়ামে কোম্পানি সাগিতা সম্প্রতি একটি হেলিকপ্টার তৈরি করেছে যা সাধারণ হেলিকপ্টার থেকে একদম ভিন্ন। সাগিতার ইঞ্জিনিয়াররা দাবি করেছেন যে তারা এমন এক প্রকার হেলিকপ্টার





