অ্যাপলের তৈরি আইপ্যাড ট্যাবলেট কম্পিউটার ব্যবহারের কারণে শরীরে র্যামশজাতীয় অ্যালার্জি হতে পারে। নিকেলে তৈরি হওয়ায় এমনটি হওয়ার আশঙ্কা রয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ১১ বছর বয়সী এক শিশু পুরো শরীরে র্যাশ নিয়ে ভর্তি হওয়ার পর বিষয়টি প্রকাশ পায়। বিভিন্ন পরীক্ষার পর চিকিৎসকরা তার রোগটিকে নিকেল র্যা শ হিসেবে চিহ্নিত করেন। শিশুটি ২০১০ সাল থেকে নিয়মিত আইপ্যাড ব্যবহার করে। বিষয়টি মাথায় রেখে রোগের কারণ খুঁজতে গিয়ে চিকিৎসকরা তার আইপ্যাডের বাইরের আবরণে নিকেলযুক্ত বিভিন্ন উপাদান শনাক্ত করেন।
শিশুটির চিকিৎসক রযাি ডি চিলড্রেন্স হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ শ্যারন জ্যাকব জানান, নিকেল র্যাভশ প্রাণঘাতী কোনো সমস্যা নয়। এটি অস্বস্তি তৈরি করে এবং ত্বকে সংক্রমিত হয়। ফলে চিকিৎসার প্রয়োজন হয়।
বিভিন্ন চিকিৎসা সাময়িকীর প্রতিবেদনে বলা হয়েছে, ল্যাপটপ, মোবাইল ফোনের পাশাপাশি বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র, গয়না, চশমার ফ্রেম ও জিপার থেকেও নিকেল অ্যালার্জি হতে পারে।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





