ফাইটার পাইলটদের জন্য ব্রিটিশ অ্যারোস্পেস ও ডিফেন্স কোম্পানি (বিএই) সিস্টেমস তৈরি করেছে নতুন নাইটভিশন হেলমেট স্ট্রাইকার ২। ইংল্যান্ডে অনুষ্ঠিত ‘ফার্নবোরো এয়ারশো’-তে স্মার্ট হেলমেটটি উন্মোচন করেছে বিএই।

হেলমেটটির ভাইজর হাই ডেফিনেশনের ডিসপ্লে হিসেবে কাজ করবে। ডিসপ্লেটিতে লক্ষ্যবস্তু সম্পর্কিত বিভিন্ন তথ্য দেখতে পাবেন পাইলটরা। হেলমেটগুলোতে আরও থাকছে ‘হেড ট্র্যাকিং’ প্রযুক্তি-- জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

তবে স্ট্রাইকার ২-এর সবচেয়ে আকর্ষণীয় ফিচারটি হল বিল্ট-ইন নাইট ভিশন গগলস। হেলমেটে বসানো একটি ডিজিটাল ক্যামেরার মাধ্যমে নাইটভিশন ইফেক্টটি তৈরি হবে। অন্ধকারে ক্লোজ ফর্মেশনে উড়তে এবং উড়ন্ত অবস্থায় ‘ফিউয়েল ট্রান্সফারে’ নাইট ভিশন খুবই জরুরি। পাশাপাশি গ্রাউন্ড ট্রুপকে সাহায্য করতে এবং মিসাইল লঞ্চিংয়েও কাজে আসবে নাইটভিশন হেলমেটটি।

আগের হেলমেটগুলোতে আলাদাভাবে একটি নাইট ভিশন গিয়ার সেট করা থাকত, যার ওজন প্রায় ০.৫ কেজি। সাধারণ গতিতে ওই ওজন খুব বেশি না হলেও, সুপারসনিক গতিতে উড়ার সময় পাইলটদের স্বাভাবিক নড়াচড়া ব্যাহত করত ওই বাড়তি নাইটভিশন গিয়ার।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই