রোমানিয়ার এক নারী দাবি করেছেন তার দাদি মারা যাওয়ার পর তাকে নিজের সেলফি পাঠিয়েছেন। নারীর এই কথা প্রকাশ্যে আসার পর দক্ষিণ রোমানিয়ার একটি চার্চের বাইরে লোকের ভিড় বাড়তে শুরু করে। তারা এই ঘটনার কথা জানার জন্য কৌতূহলী হয়ে ওঠেন।

গিনা মিহাই নামের ওই নারী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আমি যখন আমার ফোন স্যুইচ অন করি তখন আমার দাদির মুখ দেখে ভয় পেয়ে যাই। দেখে এমন মনে হচ্ছিল যে তার গলায় একটি সাপ পেঁচানো ছিল আর ছবি দেখে মনে হচ্ছিল কোন গর্তের মধ্যে এটি তোলা হয়েছে।’

মিহাই মনে করেন তার দাদি তার সঙ্গে যোগাযোগ করে সাহায্য চাইছেন। মিহাইকে এক জ্যোতিষী জানিয়েছেন, তার দাদিকে অন্য দুনিয়ায় নিজের কাজের জন্য সাজা দেওয়া হচ্ছে। মিহাই জানান, ‘আমি এই ছবি সেই জ্যেতিষীকে দেখাই যিনি বলেন আমার দাদিকে তার ভুলের জন্য অন্য দুনিয়ায় সাজা দেওয়া হচ্ছে। তার গলায় পেঁচিয়ে থাকা সাপ এই কথা প্রমাণ করে যে নিজের পাপের জন্য তিনি শাস্তি পাচ্ছেন’। মিহাই ও তার পরিবার চার্চে নিজের দাদির জন্য প্রার্থনা করছেন। সূত্র:ইন্টারনেট।

ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই