ঈদুল ফিতর উপলক্ষে স্মার্ট টেকনোলজিসের বিভিন্ন পণ্যে চলছে বিশেষ ঈদ অফার। অফারের আওতায় গিগাবাইটের ৯ সিরিজের সমস্ত মডেলের মাদারবোর্ডের সঙ্গে ক্রেতারা পাবেন একটি করে আকর্ষণীয় ফুটবল, হাইইপার সিরিজের যেকোনো মাদারবোর্ডের সঙ্গে একটি টি-শার্ট এবং ৬১ মাদারবোর্ডের সঙ্গে একটি আকর্ষণীয় ওয়ালেট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্মার্ট টেকনোলজিস।

অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি কিনলেই ক্রেতারা পাবেন একটি ওয়্যারলেস মাউস ও একটি টি-শার্ট সম্পূর্ণ ফ্রি। প্রতিটি তোশিবা স্যাটেলাইট সি৪০ এএমডি ডুয়ালকোর ল্যাপটপের সঙ্গে ক্রেতারা পাবেন ১ হাজার টাকার গিফট ভাউচার এবং এইচপি ল্যাপটপের প্রতিটি মডেলের ল্যাপটপেও থাকছে ৫০০ থেকে ১ হাজার টাকার গিফট ভাউচার।

ঢাকা, ২৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই