৫জি নিয়ে বিশ্বব্যাপী গবেষণা চলছে। ৫জি নিয়ে কাজ করবে হুয়াউয়ে। সম্প্রতি ইউরোপের ৫জি ইনফ্রাস্ট্রাকচার বোর্ডে যোগ দিচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি।

হুয়াউয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ জুলাই ইউরোপীয় ৫জি ইনফ্রাস্ট্রাকচার বোর্ডে যোগ দেওয়ার জন্য নির্বাচিত হয়েছে প্রতিষ্ঠানটি। জুন মাসের ২৬ তারিখে ৫জি ইনফ্রাস্ট্রাকচার অ্যাসোসিয়েশনের ইউরোপীয় পরিষদের একটি বোর্ড সভায় এই ঘোষণা দেওয়া হয়েছে। এই বোর্ডে হুয়াউয়ের পক্ষে প্রতিনিধিত্ব করবেন হুয়াউয়ে ইউরোপিয়ার রিসার্চ সেন্টারের গবেষক ডেভিড সোলডানি।

প্রসঙ্গত, মোবাইল ফোন, মোবাইল ব্রডব্যান্ড ডিভাইস, হোম ডিভাইস, ক্লাউডস ও কনজ্যুমার চিপসেটসসহ বিস্তৃত পরিসরে হুয়াউয়ের তিনটি ব্যবসা গ্রুপ বিশ্বব্যাপী কাজ করে চলেছে।

হুয়াউয়ের পণ্য ও সেবা সুবিধা বিশ্বের ১৭০টিরও বেশি দেশে পাওয়া যায়।

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই