অ্যাপলের আইপ্যাড বাজারের অন্যতম জনপ্রিয় ট্যাবলেট। কিন্তু এর মূল্যটা যেমন অনেকের ধরাছোঁয়ার বাইরে তেমনি কমদামে এর বহু বিকল্পও রয়েছে বাজারে। এসব কিছু সস্তা অথচ উন্নতমানের ট্যাবলেট নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398498886.jpg[/img]
[b]১. বার্নেস অ্যান্ড নোবল নুক এইচডি (১২৯ ডলার)[/b]
বার্নেস অ্যান্ড নোবলের দু’ধরনের ট্যাবলেট রয়েছে। যা থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দনীয় ট্যাব। নুক এইচডি সবচেয়ে সস্তা। এতে ৭২০০পি এইচডি ডিসপ্লে ও গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ পছন্দ করে নেওয়ার সুযোগ আছে।
[b]২. বার্নেস অ্যান্ড নোবল নুক এইচডি+ (১৭৯ ডলার)[/b]
নুক এইচডি+ মডেলটিতে থাকছে ৯ ইঞ্চি এইচডি ডিসপ্লে। এতে থাকছে ১০৮০পি এইচডি ভিডিও দেখার সুযোগ। ফলে এটার ভিডিও দেখার মান উন্নত হবে। এছাড়া আপনি গুগল প্লে স্টোরের মাধ্যমে বহু ধরনের অ্যাপ ও গেমস ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398498925.jpg[/img]
[b]৩. গুগল নেক্সাস ৭ (১৬ জিবির মূল্য ২২৯ ডলার, ৩২ জিবির মূল্য ২৬৯ ডলার)[/b]
কম দামের ট্যাবগুলোর মধ্যে সবচেয়ে ভালো অপশন হতে পারে গুগল নেক্সাস ৭। আসুসের সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত এ সাত ইঞ্চি মনিটরযুক্ত ট্যাবলেটটিতে রয়েছে উচ্চ রেজুলিউশনের ডিসপ্লে। যদিও এ মডেলটির একটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো এর ব্যাটারি। এতে প্রায় ছয় ঘণ্টা চার্জ থাকে।
[b]৪. কিন্ডল ফায়ার এইচডি (৮ জিবি- ১৩৯ ডলার, ১৬ জিবি- ১৬৯ ডলার)[/b]
দুই ধরনের কিন্ডল ফায়ার এইচডি ট্যাবলেট থেকে আপনার পছন্দেরটি বেছে নিতে পারেন। ৭ ইঞ্চি মডেলটিতে রয়েছে ১.৫ গিগাহার্জ প্রসেসর, ১০ ঘণ্টা ব্যাটারি লাইফ ও ডুয়াল স্টিরিও স্পিকার। তবে এতে কোনো সামনের ক্যামেরা নেই।
এছাড়া ট্যাবলেটটির ৮.৯ ইঞ্চি ভার্সনে রয়েছে প্রায় একই ধরনের ফিচার। আর অতিরিক্ত হিসেবে আছে একটি এইচডি সামনের ক্যামেরা। এর ১৬ জিবি মডেলটির দাম ২৭০ ডলার ও ৩২ জিবি মডেলটির ডাম ৩০০ ডলার।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398498974.jpg[/img]
[b]৫. কিন্ডল ফায়ার এইচডিএক্স (১৬জিবি ২২৯ ডলার, ৩২জিবি ২৬৯ ডলার, ৬৪ জিবি ৩০৯ ডলার)[/b]
অ্যামাজনের অন্যতম সেরা ট্যাবলেট এটি। এতে ২জিবি র্যালম, ওয়াইফাই বা সেলুলার কানেকশনের অপশন রয়েছে। এছাড়া ১.২ গিগাহার্জ প্রসেসর রয়েছে এতে। আপনি এটি কিনলে অ্যামাজনের ভিডিও লাইব্রেরি ব্যবহারের সুযোগ পাবেন। যেখানে রয়েছে হাজার হাজার মুভি ও টিভি শো। এছাড়া মেডে নামে একটি ফিচার রয়েছে এতে। যার মাধ্যমে অ্যামাজন কাস্টমার সার্ভিসের প্রতিনিধির সঙ্গে ভিডিও চ্যাট করে আপনার ডিভাইসের কোনো সমস্যার সমাধান করতে পারবেন।
[b]৬. এলজি জি প্যাড ৮.৩ (২২৯ ডলার)[/b]
এলজির আট ইঞ্চি ট্যাবলেটটি গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে। এ মডেলটি অনেকটা নেক্সাস ৭-এর মতো। তবে স্ক্রিনের সাইজ সামান্য বড় হওয়ায় এর আকর্ষণ কিছুটা বেশি।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398499000.jpg[/img]
[b]৭. এইচপি স্লেট ৭ এক্সট্রিম (১৯৯ ডলার)[/b]
আপনার যদি একটি বেসিক অ্যান্ড্রয়েড ট্যাবলেট নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এ ট্যাবলেটটি দেখতে পারেন। সাত ইঞ্চি মনিটরের ট্যাবলেটটিতে রয়েছে সামনের দিকে মুখ করা স্পিকার, যা নিশ্চিত করে সহজেই অডিও শোনার সুবিধা। এছাড়া এতে রয়েছে থ্রিডি গেইমিংয়ের উপযোগী প্রসেসর।
[b]৮. ভ্যারাইজন এলিপসিস ৭ (২৫০ ডলার)[/b]
আইপ্যাডের বিক্রেতা এ প্রতিষ্ঠানটি গত বছর নিজস্ব ট্যাবলেট আনে। অ্যান্ড্রয়েডচালিত সাত ইঞ্চি এইচডি স্ক্রিন, এলটিই কানেকশন, ৮গিগাবাইট তথ্য সংরক্ষণ ও একটি সামনের ক্যামেরা রয়েছে এতে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398499059.jpg[/img]
[b]৯. ডেল ভেনু ৮ প্রো (২৪৯ ডলার)[/b]
এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত একটি সুলভ মূল্যের ট্যাবলেট। এতে ৮.১ ইঞ্চি স্ক্রিন, উজ্জ্বল এইচডি গ্রাফিক্স ও ৩২জিবি তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে। এতে বিনামূল্যে অরিজিনাল মাইক্রোসফট অফিস সফটওয়্যার থাকছে।
[b]১০. ইভিজিএ টেগরা নোট ৭ (১৮৯ ডলার থেকে)[/b]
অ্যান্ড্রয়েড ৪.২ অপারেটিং সিস্টেমচালিত এ ডিভাইসটিতে রয়েছে ১৬জিবি র্যাাম। এছাড়া এর মাধ্যমে ১০ ঘণ্টা ভিডিও দেখা সম্ভব। এর ক্যামেরাটি খুব একটা উন্নত নয়। তবে গেইমারদের জন্য এ ট্যাবলেটটি ভালো। এছাড়া এতে রয়েছে অপশনাল স্টাইলাস।
[b]১১. হিসেন্স সেরো ৭ প্রো (১৩০ ডলার)[/b]
এতো কম মূল্যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এ ট্যাবলেটটিকে রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়। এতে থাকছে অ্যান্ড্রয়েড ৪.২ অপারেটিং সিস্টেম, সামনের ও পেছনের ক্যামেরা ও ক্রিস্টাল ক্লিয়ার এইচডি ডিসপ্লে। এর ব্যাটারির মাধ্যমে একটানা সাত ঘণ্টা ভিডিও দেখা সম্ভব।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]





