প্রযুক্তি বিশ্বে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বেশ কয়েকবার লোগোতে পরিবর্তন এনেছে। সর্বশেষ ২০১৩ সালেও লোগোতে পরিবর্তন এনেছিল প্রতিষ্ঠানটি।
তবে এবার লোগোতে বেশ বড়সড় পরিবর্তন আনল গুগল। গত ১ সেপ্টেম্বর তারিখ থেকে গুগল হোমপেজের লোগোটি অনেকটাই বদলে গেছে। ১৯৯৯ সালের পর লোগোতে গুগলের এটাই সবচেয়ে বড় পরিবর্তন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গত মাসে গুগল তাদের মূল প্রতিষ্ঠান ‘গুগল ইনকরপোরেট’ থেকে পরিবর্তিত হয়ে ‘অ্যালফাবেট ইনকরপোরেট’ হয়েছে। বর্তমানে অ্যালফাবেটের অধীনেই গুগলসহ অন্যান্য উদ্যোগগুলো একেকটি কোম্পানি হিসেবে পরিচালিত হচ্ছে। অ্যালফাবেটের ইনকরপোরেটের অধীনে যাওয়ার তিন সপ্তাহ পর এবার লোগোতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল গুগল।
গুগলের হোমপেজে একটি অ্যানিমেটেড ডুডলের মাধ্যমে লোগো পরিবর্তনের বিষয়টি প্রদর্শন করা হচ্ছে।
নতুন এ লোগোর অক্ষরে চার রঙ আগের মতো থাকলেও, ফন্ট ক্লাসেও পরিবর্তন আনা হয়েছে। এ ছাড়া ফুটিয়ে তোলা হয়েছে অ্যালফাবেটের লোগোও।
এ ছাড়া এখন থেকে গুগলের লোগোর এই চার রঙ দেখা যাবে গুগল মাইক্রোফোনেও। অর্থাৎ গুগলের যেসব সেবায় গুগল ভয়েস ব্যবহারের সুযোগ রয়েছে, সেখানে মাইক্রোফোনের ছবিতে এই চার রঙের দেখা মিলবে।
এএইচ





