দামি টেলিভিশন, মোবাইল ফোন বা ল্যাপটপের মতো বিলাসী সামগ্রী আর সব বর্জ্যের মতোই এক সময় স্থান পায় ভাগাড়ে।
আর গত বছরই বিশ্বব্যাপী ৪ কোটি টনেরও বেশি ই-বর্জ্য তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
এক জরিপের বরাতে সংস্থাটি আর জানায়, এর মধ্যে মাত্র ১৫ শতাংশ রিসাইকেল করা হয়েছে।
রোববার বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে, জাতিসংঘের মতে, ভাগাড়ে যাওয়া ওইসব বর্জ্যের মূল্য প্রায় ৫ হাজার কোটি ডলার।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ডেভিড ম্যালোন জানান, এসব বর্জ্য থেকে পাওয়া যেতে পারে লোহা, তামা, এমনকি স্বর্ণের মত দামি ধাতব পদার্থ। কিন্তু এগুলো সংগ্রহ করতে হলে বিপজ্জনক রাসায়নিকের সংস্পর্শে আসতে হবে।
আগামী তিন বছরে বিশ্বজুড়ে ই-বর্জ্যের পরিমাণ ২০ শতাংশ বাড়তে বলে ধারণা করা হচ্ছে। তাই অবিলম্বে সেগুলো কিভাবে নিরাপদে রিসাইকেল করা যায় সে ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়েছে জাতিসংঘ।
ইআর
বিজ্ঞান ও প্রযুক্তি
বছরে ৪ কোটি টনের বেশি ই-বর্জ্য
দামি টেলিভিশন, মোবাইল ফোন বা ল্যাপটপের মতো বিলাসী সামগ্রী আর সব বর্জ্যের মতোই এক সময় স্থান পায় ভাগাড়ে।





