স্মার্টফোন রূপে বাজারে আসছে নকিয়া ১১০০। এতে গুগলের সর্বশেষ অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেম, কোয়াড কোর মিডিয়াটেক প্রসেসর ও ৫১২ মেগাবাইট র‌্যামের উল্লেখ রয়েছে।

সম্প্রতি নকিয়া ১১০০ মডেলের স্মার্টফোনটি বেঞ্চমার্ক তালিকায় দেখা গেছে। নকিয়া পাওয়ার ইউজার নামের একটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিকবেঞ্চ ব্রাউজার বেঞ্চমার্কের ফলাফলে এই মডেলটির তথ্য পেয়েছে।

২০১৬ সালে নকিয়া ১১০০ স্মার্টফোনটি বাজারে আনতে পারে ফিনল্যান্ডের নকিয়া। বর্তমানে নকিয়ার মোবাইল ফোন বিভাগটি মাইক্রোসফটের অধীনে রয়েছে।

টেক জায়ান্ট মাইক্রোসফট ফিনল্যান্ডের নকিয়ার কাছ থেকে গত বছরে মোবাইল ফোন বিভাগ অধিগ্রহণ করে। চুক্তি অনুযায়ী ২০১৬ সালের আগ পর্যন্ত নকিয়া নামে স্মার্টফোন বাজারে আনতে পারবে না ফিনল্যান্ডের নকিয়া কর্তৃপক্ষ। ফিচার ফোনের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা আগামী ১০ বছর পর্যন্ত।

উল্লেখ্য, ২০০৩ সালে বাজারে আসে নকিয়া ১১০০ মডেলটি। মোবাইল বিশ্বের ২৫ কোটিরও বেশি মানুষ ব্যবহার করেছে এটি। একই নামে স্মার্টফোন হিসেব পুনরায় বাজারে আসছে বিশ্বখ্যাত নকিয়ার এই মডেলটি। সূত্র: এনডিটিভি।

কেএইচ