ভারতের জেডটিই নিজেদের বাজার শক্ত করতে সম্প্রতি বাজার ধরতে ১০,৯৯৯ রুপিতে তারা তাদের জেডটিই ভি৫ নিয়ে এসেছে। মঙ্গলবার থেকে অনলাইন শপিং সাইট স্ন্যাপডিলে এই ফোনটি পাওয়া যাবে। এছাড়াও বাংলাদেশেও শিগগির সহজলভ্য হবে।

এই ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম৷ এটিও ভারতের বাজারে প্রথম চায়না ফোন যারা অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমযুক্ত ফোন এনেছে।

এই ফোনটিতে যে ফিচারগুলি রয়েছে তা হল, পাঁচ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে।এর রেডেলিউশন ৭২০x১২৮০ পিক্সেল৷ এর প্রসেসর ১.২ গিগাহার্জ কোয়াডকের ক্ব্যালকাম স্ন্যাপড্রাগন ৪০০। এক জিবি র্যা ম। এই ফোনের ইন্টারনাল মেমোরি ৪ জিবি ও ৩২ জিবি পর্যন্ত এই মেমোরি বাড়ানো যেতে পারে।

এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল রেয়ায় ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ। এছাড়াও এর ফ্রন্টে রয়েছে পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা। রেয়ার ক্যামেরার সঙ্গে লাইটমেয়ার, অটোফোকাস, স্টেবিলাইজার, স্পেশাল এফেক্ট, প্যানোরামা এবং ফেস ডিটেকশন ফিচার রয়েছে।

এছাড়াও ডেটটি ভি৫য়ে রয়েছে ৩জি, ওয়াই-ফাই, মাইক্রো ইউএসবি, গ্লোনাস, এ-জিপিএস, ৩.৫ এমএম অডিও জ্যাক ও রেডিও। এই ফোনে ২৪০০ এমএএইচ ব্যাটারি যা প্রায় ছয় ঘন্টার টকটাইম ও ৩০০ ঘন্টা স্ট্যান্ডবাই সময় দিতে পারে৷ এই ফোনটি কেবল সাদা রঙেই পাওয়া যাবে।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই